ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

লিটনকে শ্রীলঙ্কান ও মিরাজকে আফগান ক্রিকেটার বানিয়ে দিলো আইসিসি

২০২২ মার্চ ০২ ১৯:৫৭:৫৮

লিটনকে শ্রীলঙ্কান ও মিরাজকে আফগান ক্রিকেটার বানিয়ে দিলো আইসিসি

বাংলাদেশের বিপক্ষে ভালো বোলিং করার পুরষ্কার স্বরূপ বোলারদের ওয়ানডে র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছে আফগানিস্তানের রশিদ খান। অপরদিকে বল হাতে খুব একটা ভালো না করায় মিরাজ পিছিয়েছেন তালিকায়। দুইজনের র্যাং কিংয়ের সেই তথ্য তুলে ধরতে গিয়েই এই দুই ক্রিকেটারকে একে অপরের সতীর্থ বানানোর ভুল করেছে আইসিসি।

আইসিসির ওই সংবাদে লেখা ছিল, ‘ওয়ানডে র‍্যাংকিংয়ে খুব একটা পরিবর্তন আসেনি। তবে রশিদ খান আবারও শীর্ষ দশে ফিরেছেন। বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন এই বোলার।

রশিদ ছয় ধাপ এগিয়ে এখন আছেন ৯ নম্বরে। অপরদিকে তার সতীর্থ মেহেদী হাসান মিরাজ সিরিজ শেষে দুই ধাপ পিছিয়ে সাতে নেমে গেছেন।’

বাংলাদেশীদের মধ্যে ওয়ানডের বোলার র্যাং কিংয়ে সাকিব আল হাসান ১২তম ও মোস্তাফিজুর রহমান ১৬তম স্থানে আছেন। এদিকে সিরিজে সর্বোচ্চ ২২৪ রানের পুরষ্কার হিসেবে লিটন ৩ ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠে এসেছেন। এছাড়াও তামিম ২৩তম ও সাকিব ২৫তম স্থানে আছেন।

বর্তমান র‍্যাংকিংয়ে টেস্টের নাম্বার ওয়ান হিসেবে আছেন মার্নাস লাবুশেন। ওয়ানডে ও টি-টোয়েন্টির সেরা ব্যাটার হিসেবে আছেন বাবর আজম। এছাড়াও টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির সেরা বোলার হিসেবে যথাক্রমে আছেন প্যাট কামিন্স, ট্রেন্ট বোল্ট, তাবরেইজ শামসি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত