ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

টি-২০তে অন্যরকম সেঞ্চুরির পথে মুশফিক

২০২২ মার্চ ০২ ১৬:৩৭:২৮

টি-২০তে অন্যরকম সেঞ্চুরির পথে মুশফিক

এর আগে বাংলাদেশের হয়ে শততম টি-২০ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন এই ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে টি-২০তে শততম ম্যাচ খেলবেন মুশি। তার আগে এই ফরম্যাটে শততম ম্যাচ খেলেছেন ভারতের রোহিত শমার্ (১২৫), পাকিস্তানের শোয়েব মালিক (১২৪), পাকিস্তানের মোহাম্মদ হাফিজ (১১৯), ইংল্যান্ডের ইয়ন মরগান (১১৫), বাংলাদেশের মাহমুদউল্লাহ (১১৩), নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (১১২), আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন (১১০), আয়ারল্যান্ডের পল স্ট্রার্লিং (১০২), নিউজিল্যান্ডের রস টেইলর (১০২) ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড (১০১)।

এখন পর্যন্ত ৯৯টি টি-২০তে ৬টি হাফ সেঞ্চুরিতে ১৯ দশমিক ৭৯ গড়ে ১৪৬৫ রান করেছেন মুশফিক।

২০০৬ সালে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ আন্তর্জাতিক টি-২০তে মুশফিকের অভিষেক হয়। মাশরাফী বিন মোর্ত্তজার অলরাউন্ড নৈপুণ্যে সেই ম্যাচে ৪৩ রানে জয় পেয়েছিলো টাইগাররা। ম্যাচে ২ রান করেছিলেন মুশফিক।

দেশের মধ্যে মাহমুদউল্লাহ-মুশফিকের পর তৃতীয় সবোর্চ্চ টি-২০ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান (৯৪টি)।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত