ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাহমুদউল্লাহর বাজি মুনিম,সিদ্ধান্ত জানালেন নাঈমকে নিয়ে

২০২২ মার্চ ০২ ১৫:৪৫:২৭

মাহমুদউল্লাহর বাজি মুনিম,সিদ্ধান্ত জানালেন নাঈমকে নিয়ে

যেখানে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার ১৫২.১৩ স্ট্রাইক রেট এবং শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হওয়ার সক্ষমতা। তাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলানোর নিশ্চয়তা না দিলেও মুনিমেই বাজি রাখার ইঙ্গিত দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘মুনিমের ভালো সুযোগ আছে কালকে। আমি এখনও নিশ্চিত করে বলতে পারব না। আজকে আমরা উইকেট দেখলাম। আশা করি আমরা পরিকল্পনা করব, আমাদের ব্যাটিং অর্ডারটা আমরা কিভাবে সাজাতে চাই।’

স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হলেও ওপেনারদের ব্যর্থতার মাঝে খানিকটা আলো জ্বালিয়েছিলেন নাইম শেখ। ২০২১ সালে লিটন দাস-সৌম্য সরকাররা যখন নিজেদের মেলে ধরতে ব্যর্থ তখন পুরো বছরে ২৬ টি-টোয়েন্টি খেলে ৫৭৫ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। বাংলাদেশের ব্যাটারদের মাঝে যা সর্বোচ্চ।

গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান তোলা ব্যাটারদের তালিকায় ছয়ে ছিলেন নাইম। যদিও সদ্য সমাপ্ত বিপিএলে দলের চাহিদা মেটাতে পারেননি তিনি। পুরো বিপিএলে ৮ ম্যাচ খেলা বাঁহাতি এই ওপেনার করেছিলেন মোটে ৫০ রান। তবে নাইমের ওপর আস্থা হারাচ্ছেন না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

মাহমুদউল্লাহ বলেন, ‘নাইমের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি গত বছরের হিসেব যদি করেন সে টি-টোয়েন্টিতে আমাদের দলে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল। সম্ভবত বিপিএলে সেভাবে ভালো ব্যাটিং করতে পারেনি। আমরা যেভাবে চেয়েছিলাম। কিন্তু আমার মনে হয় যে সে খুব ভালো খেলোয়াড়। সে ফিরে আসবে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত