ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্রিকেটে পাকিস্তানের ভালো সহ্য হয়না ভারতের

২০২২ মার্চ ০২ ১৪:৩৪:৪৭

ক্রিকেটে পাকিস্তানের ভালো সহ্য হয়না ভারতের

অস্ট্রেলিয়ার মহান ব্যক্তি অ্যাস্টন আগারকে পাকিস্তান ছাড়ার জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আগরের স্ত্রীকে পাঠানো হুমকি বার্তায় সতর্ক করা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও পিসিবিকে।

ক্রিকেট অস্ট্রেলিয়া প্রাথমিকভাবে তদন্তের পর জানতে পেরেছে মৃত্যুর হুমকি দিয়ে পাঠানো বার্তাটি ভারতের গুজরাট থেকে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভারতের দিকে আঙুল তুলেছেন পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী শেখ রশিদ আহমেদ। তার মতে, ভারত পাকিস্তানের ভালো কিছু দেখতে পারে না।

অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর বানচাল করতে ভারত সর্বোচ্চ চেষ্টা করছে অভিযোগ তুলে শেখ রশিদ বলেন, ‘এই ঘটনার পেছনে ভারতের ষড়যন্ত্রকারীদের হাত রয়েছে। তাই অস্ট্রেলিয়াকে পূর্ণ নিরাপত্তা, সম্মান ও মর্যাদা দেয়া এখন আমাদের জাতীয় দায়িত্ব।

এ সময় তিনি আরও বলেন, ‘ভারত কখনোই পাকিস্তানের সুসময় সহ্য করতে পারে না। গতকালের ঘটনা আবারও সেদিকেই ইঙ্গিত করল।’ এদিকে আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে মাঠে গড়াবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া সিরিজ। সফরে ৩ টি টেস্ট, ৩ টি ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত