ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের কাছে সব সম্ভব : ৬টি চার ও ১০ ছক্কায় করলেন রানের পাহাড়

২০২২ মার্চ ০২ ১৩:৩০:১৩

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের কাছে সব সম্ভব : ৬টি চার ও ১০ ছক্কায় করলেন রানের পাহাড়

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ হলেও নিয়মিত হেসেছে নিকোলাস পুরানের ব্যাট, ৩ ম্যাচেই ফিফটি তুলে নিয়ে গড়েছে বেশকিছু রেকর্ডও। এবার টি-টেন ব্যাট হাতে তুললেন ঝড়।

নিকোলাস পুরান ত্রিনিদাদ টি-টেন ব্লাস্টে স্কারলেট আইবিস স্কোর্চার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। এই ইনিংসে লেদারব্যাক জায়ান্টসের হয়ে ছয়টি বাউন্ডারি এবং ১০টি ছক্কার সাহায্যে ৩৭ বলে অপরাজিত ১০১ রান করেন। আর নিকোলাস পুরানের কল্যান্দ তার দল ৯ উইকেটে এই ম্যাচ জেতে।

৩৭ বলে সেঞ্চুরিটি টি-টেন লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি, ইউরোপিয়ান টি-টেন লিগে ৩২ বলে স্কট এডওয়ার্ডসের করা সেঞ্চুরিটি এখনো দ্রুততম সেঞ্চুরি হিসেবে রেকর্ড ধরে রেখেছে।

এদিন প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিকোলাস পুরানের দল। নির্ধারিত ১০ ওভারে স্কারলেট আইবিস স্কোর্চার্স তিন উইকেট হারিয়ে তোলে ১২৮ রান। জবাবে মাত্র ৮.৩ ওভারে এক উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে লেদারব্যাক জায়ান্টস। নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ১০১ রান।

উল্লেখ্য, এবারের আইপিএল নিলামা ১০.৭৫ কোটি রুপিতে পুরানকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত