ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

এইমাত্র অনেক বড় দু:সংবাদ পেলো টাইগাররা

২০২২ মার্চ ০১ ২১:৪৫:০৩

এইমাত্র অনেক বড় দু:সংবাদ পেলো টাইগাররা

২০২০ সালের মে মাসে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল টাইগারদের। খেলার কথা ছিল ৩টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি। করোনা মহামারীর কারণে সেই সিরিজ স্থগিত করা হয়।

তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুই বোর্ডের আলোচনায় ঠিক করা হয়েছিল, সিরিজটি মাঠে গড়াবে আগামী মে মাসে; সেক্ষেত্রে টি-টোয়েন্টি সিরিজ বাদ দিয়ে কমানো হবে সিরিজের ব্যাপ্তি, মাঠে গড়াবে শুধু আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্গত তিন ওয়ানডে।

তবে এবার তিন ওয়ানডেরও জায়গা হল না এ বছরের সূচিতে। মঙ্গলবার (১ মার্চ) আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের গ্রীষ্মকালীন আন্তর্জাতিক সূচি প্রকাশ করে। খেলায় ঠাসা সেই সূচিতে নেই বাংলাদেশের বিপক্ষে কোনো ম্যাচ।

স্বাগতিক বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মে মাসের স্থগিত হওয়া সিরিজটি ২০২৩ সালের গ্রীষ্মে অনুষ্ঠিত হবে। সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজই থাকবে।

তবে বড় প্রশ্ন হল- সেই সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত হবে কি না। ২০২০ সালের জুলাইয়ে শুরু হওয়া এই সুপার লিগের সময়সীমা ২০২৩ সালের মার্চ পর্যন্ত।

প্রসঙ্গত, টেস্ট খেলুড়ে ১২টি দলের সাথে এখানে লড়ছে ওয়ার্ল্ড ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। আগামী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ ভারতসহ ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ ৮টি দল সরাসরি অংশ নেবে ২০২৩ বিশ্বকাপে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত