ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াডে আসতে পারে যেসব পরিবর্তন
এমনকি দেশের মাটিতে আফগানদের হোয়াইটওয়াশ করার স্বপ্ন নিয়ে ২-১ এ সিরিজ শেষ করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফিফ এবং মিরাজের সেই অবিশ্বাস্য পার্টনারশিপ না হলে ঘরের মাটিতে সিরিজ হারতে হতো টাইগারদের। সামনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট সিরিজ রয়েছে, টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে দলে বেশ কিছু পরিবর্তন দেখা দিতে পারে।
নিউজিল্যান্ড সফরের আগে ও ওপেনিং নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন নির্বাচকেরা। তবে দলে তামিম ফেরায় এবং নিউজিল্যান্ডে মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত পারফরম্যান্সের প্রেক্ষিতে ওপেনিং নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই নির্বাচকদের। ওয়ানডাউনে নাজমুল হোসেন শান্তর খেলার কথা ,নিউজিল্যান্ডের বিপক্ষে রান পেলেও, এর আগে এবং পরে বেশ কিছু সময় ধরে অফ ফর্মে ছিলেন শান্ত। তবে ওয়ান ডাউনে সম্ভবত তাকেই দেখা যাবে। এরপর ধারাবাহিকভাবে মমিনুল হক, মুশফিকুর রহিম সাকিব আল হাসান (যদি খেলেন) ,লিটন কুমার দাস ,মেহেদী হাসান মিরাজকে দেখা যাবে। পরবর্তীতে পেস বোলিং ডিপার্টমেন্টের দায়িত্বে থাকবে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং ইবাদত হোসেন। উইকেটে অনেক বেশি সুইং থাকলে রাহীকে ও একাদশে দেখা যেতে পারে। তবে তিন পেসারেরই পারফরম্যান্স বিগত সিরিজে যথেষ্ট ভাল ছিল ফলে রাহির মূল একাদশে খেলার সম্ভাবনা ক্ষীণ।
সম্ভাব্য টেস্ট দল: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম ,সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।
সাইড বেঞ্চে: আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, ইয়াসির আলী, সাদমান ইসলাম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে টাইগারদের ওয়ানডে দলে সম্ভবত খুব একটা পরিবর্তন আসছে না। যদিও আফগানদের বিপক্ষে দলের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। তবে দল হিসেবে নিশ্চয়ই নির্বাচকেরা বর্তমান দলটিকে আরো একবার খেলার সুযোগ দিবেন। যথারীতি ওপেনিংয়ে থাকবেন তামিম ইকবাল এবং লিটন কুমার দাস। পরবর্তীতে সাকিব এবং মুশফিক। তবে ইয়াসির আলীর মূল একাদশে খেলার সম্ভাবনা নিশ্চয়ই কিছুটা ক্ষীণ হয়ে গিয়েছে। তবে তরুণ ক্রিকেটার হিসেবে ইয়াসির আলি আরো একটি সুযোগ পেতেই পারে। এছাড়া তিন পেসার নিয়ে এবারের সিরিজটি খেলেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মূল একাদশে বাড়তি একজন পেসার খেলানোর চিন্তা-ভাবনা করতে পারে টিম ম্যানেজমেন্ট। ফলে দক্ষিণ আফ্রিকা তেই অভিষেক হতে পারে এবাদত হোসেন এর।
সম্ভাব্য ওয়ানডে দল: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ,মুস্তাফিজুর রহমান
সাইড বেঞ্চে: এবাদত হোসেন ,মাহমুদুল হাসান জয় ,নাসুম আহমেদ ,নাজমুল হোসেন শান্ত
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি