ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে বাংলাদেশ: শহিদি

২০২২ মার্চ ০১ ১১:১৯:৩৮

পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে বাংলাদেশ: শহিদি

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে আফগানিস্তান। সিরিজের শেষ ম্যাচটিতে ব্যাট হাতে মুষড়ে পড়ে বাংলাদেশ। ফলে ম্যাচটি হেরেও বসে টাইগাররা। শেষ ম্যাচে জয়ের পরও হাসমতউল্লাহ শহিদি বলেছেন, চট্টগ্রামের পিচে স্পিনারদের জন্য তেমন কিছুই ছিল না।

বাংলাদেশ পরিকল্পনা করেই এমন পিচ বানিয়েছে বলে ধারণা তার। এর আগে রহমানউল্লাহ গুরবাজও একই কথা বলেছিলেন। তৃতীয় ম্যাচ শেষে শহিদি বলেন, “আমি আশা করেছিলাম স্পিনাররা ভালো বোলিং করবে। কিন্তু বাংলাদেশ যেভাবে পিচ বানিয়েছে, তা স্পিনারদের কোনো সহায়তা করেনি।

নবী ও রশিদ তাদের নিয়মিত কৌশলেও বোলিং করেছে, তারা ভুল কিছু করেনি। হোম টিম নিজেদের কন্ডিশনের সম্পূর্ণ ফায়দা লুটে নিয়েছে।” বাংলাদেশ ও বিভিন্ন দেশের কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নেওয়ার সক্ষমতা সম্পর্কে শহিদি বলেন, “আমাদের আফগানিস্তানের কন্ডিশন অন্যরকম।

আমরা যুক্তরাষ্ট্র ও ভারতের কন্ডিশনের সাথেও খুব ভালোভাবেই পরিচিত। তাছাড়াও বিভিন্ন দেশে খেলার অভিজ্ঞতা ও কন্ডিশনের সাথে আমাদের পরিচিতি আছে।” সিরিজ হারলেও শেষ ম্যাচের জয়টিতে মোটেও ছোট করে দেখছেন না আফগান ওয়ানডে অধিনায়ক শহিদি। বিশ্বকাপ সুপার লিগের জন্য প্রতিটি কতটা গুরুত্বপূর্ণ তা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

শহিদির ভাষ্যমতে, “আমাদের কাছে এই ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচে আমরা হতাশ হয়েছি, তবে ক্রিকেটে এমনটা ঘটতেই পারে। এই ১০ পয়েন্ট আমাদের পরবর্তীতে সুপার লিগের যাত্রাকে সহজ করে দিবে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত