ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মুশফিককে দল থেকে বাদ দেয়া নিয়ে সরাসরি সিদ্ধান্ত জানালেন পাপন

২০২২ মার্চ ০১ ১০:৩২:১২

মুশফিককে দল থেকে বাদ দেয়া নিয়ে সরাসরি সিদ্ধান্ত জানালেন পাপন

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভয়ানক ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। মাত্র ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর অবিশ্বাস্যভাবে জয় এনে দেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ।

তবে ঐ ম্যাচে ম্লান ছিলেন সিনিয়র ক্রিকেটাররা। এরপর গণমাধ্যমে খবর প্রচার হয়- ম্যাচ চলাকালে প্রেসিডেন্ট বক্সে বসে খেলা দেখা এক বোর্ড পরিচালক পরের ম্যাচে মুশফিককে একাদশ থেকে বাদ দেওয়ার বিষয়ে কথা বলেন। যদিও পরের ম্যাচেই মুশফিক খেলেন দুর্দান্ত এক ইনিংস।

এ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন বলেন, ‘মুশফিকের অন্তর্ভুক্তি নিয়ে, খেলা নিয়ে দলে থাকা না থাকা নিয়ে কোনো কথা আমার কাছে কেউ বলেনি। এটা ডাহা মিথ্যা কথা। এ ব্যাপারে সংশয় থাকার কিছু নেই। প্রেসিডেন্ট বক্সে খেলোয়াড় নিয়ে কথা বলার ব্যাপারটাকে আপনাকে কীভাবে দেখেন আমি জানি না। হ্যাঁ সমালোচনা হয়। কিন্তু খেলোয়াড়দের নিয়ে না। খেলা নিয়ে অনেকে অনেক কিছু বলে।’

পাপনের দাবি, কোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্যের নজির নেই। তার ভাষায়, ‘সিইও বা পরিচালক কেউ কখনই এভাবে সরাসরি বলার প্রশ্নই ওঠে না। অন্তত আমার সামনে না। ব্যক্তিগতভাবে বসে অনেক সময় অনেক কথা বলে। কিন্তু সবার সামনে, খোলামেলাভাবে কখনও বলে না।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত