ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন ডেলিভারির কথা জানালেন রশিদ
কিন্তু আজ (সোমবার) শেষ ম্যাচে ঠিকই স্বরুপে ফিরেছেন রশিদ। মূলত তার স্পিনেই ধস নামে বাংলাদেশের ইনিংসে। পরপর দুই ওভারে রশিদ ফিরিয়ে দেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলি রাব্বিকে। সবমিলিয়ে ১০ ওভারে মাত্র ৩৭ রান খরচায় নেন ৩ উইকেট। এর সুবাদে ওয়ানডে ক্যারিয়ারে দেড়শ উইকেট পূরণ হয়েছে তার।
আন্তর্জাতিক ওয়ানডেতে রশিদের চেয়ে দ্রুততম সময়ে ১৫০ উইকেট নিতে পেরেছেন মাত্র একজন বোলার। পাকিস্তানের কিংবদন্তি অফস্পিনার সাকলাইন মুশতাক ৭৫ ইনিংসে নিয়েছিলেন ১৫০ উইকেট। আজ নিজের ৭৬তম ইনিংসে দেড়শ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন রশিদ।
এই অভিজাত ক্লাবে প্রবেশের পর আফগান লেগস্পিনার জানিয়েছেন, নতুন এক ধরনের ডেলিভারি নিয়ে কাজ করছেন তিনি। সাধারণত কুইক আর্ম অ্যাকশনের কারণে তার বলের গতি থাকে ৯৫-৯৬ কিলোমিটার প্রতি ঘণ্টা। এর মাঝেই হুট করে ৬৫-৭০ কিমি প্রতি ঘণ্টার ডেলিভারিতে ব্যাটারদের বোকা বানানোর কৌশল শিখছেন এ তরুণ তারকা।
বাংলাদেশকে ১৯২ রানে অলআউট করার টিভি আলাপচারিতায় ধারাভাষ্যকার ফারভিজ মাহারুফকে তিনি বলেন, ‘ভিন্ন কিছু ডেলিভারি নিয়ে কাজ করছি আমি। বিশেষ করে, স্লোয়ার যে ডেলিভারি আমি করছি। সাধারণত আমি ৯৫-৯৬ কিলোমিটার গতিতে বল করি। সেখান থেকে আচমকা ৬৫-৭০ কিলোমিটারে নেমে আসে এটা। এতে ব্যাটসম্যানের মোমেন্টাম বদলে যায়।’
তিনি আরও যোগ করেন, ‘সবচেয়ে ভালো ব্যাপার হলো, ওয়ানডে ও টেস্টের মতো বড় দৈর্ঘ্যের সংস্করণে এটা ব্যবহার করতে পারি। টি-টোয়েন্টিতে এসব কিছু পরীক্ষার সময় থাকে না। বড় দৈর্ঘ্যের সংস্করণে এটা কাজে লাগানোর চেষ্টা করছি। আরও বেশি নিয়ন্ত্রণে চলে এলে ছোট সংস্করণেও এই ডেলিভারি করব।’
এসময় দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে দেড়শ উইকেটের মাইলফলক ছোঁয়ার প্রতিক্রিয়ায় রশিদ বলেন, ‘অসাধারণ লাগছে। আফগানিস্তান থেকে কেউ একজন দ্রুততম দেড়শ উইকেটের তালিকায় তৃতীয়, এটা গর্বের ব্যাপার। এখানে পৌঁছানোর ব্যাপারটির মাথায় ছিল না আমার। এখানে থাকতে পেরে তাই খুবই গর্বিত ও খুশি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন