ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের বোলিং কোচের নাম ঘোষণা

২০২২ ফেব্রুয়ারি ২৮ ২৩:০৮:৫০

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের বোলিং কোচের নাম ঘোষণা

যদিও দায়িত্ব ছাড়ার পর গিবসন দাবি করেছিলেন, তার সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহ দেখায়নি বিসিবি।ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসারের বিদায়ের পর থেকেই খালি রয়েছে বাংলাদেশের বোলিং কোচের পদটি। ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের আগে পেস বোলিং নিয়োগ দেয়ার কথা থাকলেও সেটা করতে পারেনি বিসিবি। এদিকে আফগানিস্তান সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ।

যদিও এখন পর্যন্ত শূন্য রয়েছে বাংলাদেশের পেস বোলিং কোচের পদটি। এর মাঝে শন টেইট, চামিন্দা ভাস কিংবা ড্যামিয়েন রাইটের নাম উঠে আসলেও এখনও কারও সঙ্গে চূড়ান্ত আলোচনা করেনি বিসিবি। তবে পেস বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকায় চম্পাকা রামানায়েককে পাচ্ছে তামিম ইকবাল এবং মুমিনুল হকের দল।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এর আগে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের সঙ্গে কাজ করেছেন চম্পাকা। বর্তমানে কাজ করছেন বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে।

দক্ষিণ আফ্রিকায় চম্পাকাকে পাঠানো নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘পেস বোলিং কোচ নিয়ে এখন পর্যন্ত আমাদের কারও সঙ্গে চূড়ান্ত কিছু হয়নি। কথা বার্তা চলছে, দেখছি। চম্পাকা যাবে দক্ষিণ আফ্রিকায়। সেটা তো আছেই আমাদের।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত