ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাকিবের দ:আফ্রিকায় টেস্ট খেলা ও ৬ মাসের ছুটি নিয়ে সব ধোয়াশা স্পষ্ট করলেন পাপন

২০২২ ফেব্রুয়ারি ২৮ ১৯:২৭:২০

সাকিবের দ:আফ্রিকায় টেস্ট খেলা ও ৬ মাসের ছুটি নিয়ে সব ধোয়াশা স্পষ্ট করলেন পাপন

দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলেই ফিরবেন সাকিব, নিশ্চিত করলেন বিসিবি সভাপতি। এ নিয়ে বিসিবি সভাপতির সাথে সাকিব আল হাসানের আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন নিশ্চিত করলেন, দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবেন সাকিব।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামে গণমাধ্যমের সাথে আলাপকালে পাপন জানান, আইপিএল খেলার তাড়া না থাকায় সাকিব নিশ্চিতভাবেই দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন। এছাড়া সাকিবের সাথে তার আলোচনা দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলে আসার পর হবে বলেও জানান তিনি।

আইপিএলের আগে সাকিব জানিয়েছিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তিনি খেলবেন, তবে ছুটি নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে। কারণটাও স্পষ্ট- দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ চলাকালে শুরু হবে আইপিএল।

তবে আইপিএলে সাকিবকে এবার কেনেনি কোনো দল। তাই সাকিবেরও টেস্ট খেলতে কোনো আপত্তি থাকবে না, নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত