ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেষ ম্যাচে বাংলাদেশের লজ্জাজনক হারের পর যা বললেন অধিনায়ক তামিম

২০২২ ফেব্রুয়ারি ২৮ ১৯:১০:১৬

শেষ ম্যাচে বাংলাদেশের লজ্জাজনক হারের পর যা বললেন অধিনায়ক তামিম

এদিন প্রথমে ব্যাট করে মাত্র ১৯২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে আফগানিস্তান তিন উইকেট হারিয়ে ৪০.১ ওভার খেলে জয় তুলে নেয়। সিরিজ জয়ের পর শেষ ম্যাচ হারায় বেশ হতাশ হয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তামিম বলেন, আজকে অনেক হতাশ হয়েছি। আমরা শ্রীলঙ্কার বিপক্ষেও এমন অবস্থানে ছিলাম। তাদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জিততে পারিনি।

তিনি আরও বলেন, আমরা মাঝে ভালো খেলেছিলাম। কিন্তু শেষ গিয়ে সেটি ধরে রাখতে পারিনি। আমি মনে করি লিটনও খারাপ সময়ে আউট হয়েছিল। সে খুব ভালো খেলছিল ও দুর্দান্ত ফর্মে ছিল। তামিম আরও বলেন, আমি মনে করি এ ম্যাচটি (তৃতীয় ওয়ানডে) ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।

যদিও আমরা সিরিজ জয় করেছি। কিন্তু পুরো বিষয়টি হলো পয়েন্ট তুলে নেওয়া। এ নিয়ে কোনো অজুহাত নেই। ১০০ রানের সময় আমাদের একটি উইকেটের পতন হয়েছিল। প্রথম ২০ ওভার কঠিন ছিল। আমরা ওই সময় বেশ কষ্ট করি। কিন্তু যখন পিচ একটু ভালো হয় তখন আমাদের উইকেট হারাই। সবশেষে শতক তু্লে নেওয়া গুরবাজের প্রশংসা করেন তামিম। তিনি জানান সে অসাধারণ ব্যাটিং করেছে এবং বাংলাদেশকে কোনো সুযোগই দেয়নি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত