ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর ৩০ মিনিট পর ম্যাচ শুরু : মাঠে নামার আগে যে সমস্যাগুলো কাটিয়ে উঠতে চাই বাংলাদেশ
ফিনিশিং: শেষ থেকে শুরু করা হোক টাইগারদের অন্যতম দুশ্চিন্তার জায়গা ফিনিশিং। বর্তমানে আফিফ এবং মাহমুদুল্লাহর কাঁধে রয়েছে ফিনিশিংয়ের গুরুদায়িত্ব।আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে টাইগারদের দুর্বল ফিনিশিংয়ের একটি নমুনা পাওয়া যায়। ৩৫ ওভার শেষে ১৯৫ রানে ২ উইকেট ছিল বাংলাদেশের স্কোর। সেখান থেকে যেকোনো বড়দল ৩৫০ রান অনায়াসেই করবে। এ অবস্থান থেকে কোনভাবেই ৩৩০ এর নিচে স্কোর চিন্তা করা যৌক্তিক নয়। তবে ৫০ ওভার শেষে টাইগারদের স্কোর ছিল ৩০৭। পরপর দুই বলে লিটন-মুশফিক আউট হয়ে যাওয়াতে ক্রিজে নতুন দুই ব্যাটসম্যান মাহমুদুল্লাহ এবং আফিফ আসে। ফলে রানের গতিতে কিছুটা ভাটা পড়বে তাই স্বাভাবিক তবে তাই বলে শেষ চার ওভারে মাত্র ২২ রান কিভাবে হয়। এ পরিস্থিতিতে আফিফের ১২ বলে ১৩ এবং মাহমুদুল্লাহ মতো সিনিয়র একজন ক্রিকেটারের নয় বলে ছয় রান খুবই দৃষ্টিকটু লেগেছে।
হিসেব করলে দেখা যাবে বিগত দেড় বছর ধরেই সব ফরম্যাট মিলিয়ে রান খরায় রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ১৫০ রান কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে একটি হাফ সেঞ্চুরি এ ধরনের খণ্ড-খণ্ড কিছু ইনিংস ছাড়া বিগত ১.৫ বছরে বলার মত কিছুই করতে পারেনি রিয়াদ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের মতোই রিয়াদ ছিলেন চরম রকমের ব্যর্থ। কোন ম্যাচে বড় রান করা তো দূরের কথা সেই ইম্প্যাক্টটাই দেখাতে পারেননি রিয়াদ। এমনকি বেশকিছু ম্যাচে তার ব্যাটিং দেখে অনেক বেশি নার্ভাস মনে হচ্ছিল। লক্ষ্য করলে দেখা যাবে বিগত বছর ব্যাটে-বলে কানেক্ট করতেই সংগ্রাম করতে হয়েছে রিয়াদের। অধিকাংশ ম্যাচেই তিনি বড় শট খেলার চেষ্টা করেছিলেন তবে ব্যাটে-বলে সংযোগটাই হচ্ছিল না। রিয়াদ এ ধরনের অফ ফর্মে থাকায় ফিনিশিংয়ের কাজটি যেন আরও কঠিন হয়ে পড়ছে আফিফের জন্য। তবে তৃতীয় ওয়ানডেতে রিয়াদ ঘুরে দাঁড়ালেই সব সমীকরণ বদলে যাবে।
ওপেনিং: বেশ কিছুদিন যাবতই ওয়ানডে ক্রিকেটে অধারাবাহিক তামিম ইকবাল। এবং লিটন তো ক্যারিয়ারের অধিকাংশ সময়ে ছিলেন অধারাবাহিক। ফলে কিছু সময় ধরে ওয়ানডেতে টাইগারদের ওপেনিং যেন ঠিক জমে উঠছে না। কখনো তামিম ভালো পারফর্ম করেন, কখনো লিটন তবে দুজনের একসাথে জ্বলে উঠা হচ্ছে না। নিঃসন্দেহে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে এ ব্যাপারে সঠিক পরিকল্পনা সাজাতে চাবে টাইগাররা। বর্তমান ক্রিকেটে ওপেনারদের ভূমিকা সবচেয়ে বেশি, ওপেনারদের ভিক্তির উপর নির্ভর করে দলীয় স্কোর কত বড় হবে। সুতরাং এ একটি বিষয় নিয়ে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে অবশ্যই চিন্তা করতে হবে টাইগারদের।
বড় সংগ্রহ করা: টস জিতলে সম্ভবত ব্যাটিং নিবে অধিনায়ক তামিম ইকবাল। যদি বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই টাইগারদের নিশ্চিত করতে হবে যাতে সংগ্রহ যতসম্ভব বড় করা যায়। ব্যাটিং কোচ জেমি সিডন্স প্রেস কনফারেন্সের সবাইকে মনে করিয়ে দিয়েছিলেন বর্তমান ওয়ানডে ক্রিকেটে ৩২০ এর নিচে স্কোর করে খুব একটা সুবিধা করা যায় না। আফগানদের দুর্বল ব্যাটিং লাইনআপের কারণে হয়তো ২৬০ করেও ম্যাচ জিতবে টাইগাররা। তবে তামিমের লক্ষ নিশ্চয়ই আরও বড়, তিনি পৃথিবীর সব বড় দলের সাথেই সমানতালে লড়াই করতে চান। তাই এখন থেকেই বড় সংগ্রহ করার অভ্যাস গড়ে তুলতে হবে টাইগারদের। ফলে কাল আগে ব্যাটিং করলে অবশ্যই বড় সংগ্রহ করতে চাইবে টাইগাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি