ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো পিএসএলের ফাইনাল ম্যাচ

২০২২ ফেব্রুয়ারি ২৮ ১০:২৪:০৩

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো পিএসএলের ফাইনাল ম্যাচ

লাহোরে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কালান্দার্স। শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। ২৫ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর কামরান গুলমানের সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ।

২০ বলে ১৫ রান করে কামরান সাজঘরে ফেরত যান আসিফ আফ্রিদির বলে। তবে ফিফটি তুলে নেন মোহাম্মদ হাফিজ। ৪৬ বলে ৬৯ রান করেন তিনি। এরপরই ঝড় তুলেন ডেভিড ভিসা ও হেরি ব্রক।

তাদের ১৬ বলের জুটিতে আসে ৪৩ রান। এর মধ্যে ৮ বলে ২৮ রানের ঝড় তুলে অপরাজিত থাকেন ভিসা। ২ চার ও ৩ ছক্কায় ২২ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন হেরি ব্রক। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে লাহোর।

জবাব দিতে নেমে শুরু থেকেই দিশা খুঁজে পায়নি মুলতান সুলতান। শুরুর দিকে মোহাম্মদ হাফিজ ও শেষে শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপে পড়ে তারা। ২৩ বলে দলটির পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন খুশদিল শাহ। ১৭ বলে ২৭ রান আসে টিম ডেভিডের ব্যাট থেকে।

নির্ধারিত ২০ ওভারে ১৩৮ রানে অলআউট হয় মুলতান। ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। ৪ ওভারে ২৩ রান দিয়ে দুই উইকেট পান মোহাম্মদ হাফিজ। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তারা। পিএসএলের এবারের আসরের সেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত