ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : চরম লজ্জা দিয়ে শেষ হলো ‘বিশ্বরেকর্ডের’ ম্যাচ
৩-০ ব্যবধানের এই সিরিজ জয়ের পর বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছে রোহিত শর্মার দল। গত নভেম্বর থেকে টানা ১২টি টি-টোয়েন্টি জিতেছে ভারত। তাতে এই ফরমেটে আন্তর্জাতিক টানা জয়ের বিশ্বরেকর্ডে আফগানিস্তান ও রোমানিয়ার পাশে বসেছে তারা।
রোববার রাতে ধর্মশালায় টস জিতে ব্যাট করতে নেমে দাসুন শানাকার ৩৮ বলে ৭৪ রানের ইনিংসের পরও ৫ উইকেটে ১৪৬ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। জবাবে শ্রেয়াস আয়ারের ঝড়ো ব্যাটে জয় পেতে কষ্ট হয়নি ভারতের।
ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। ২৯ রানের মধ্যে তারা হারিয়ে বসে ৪ উইকেট। সেখান থেকে বলতে গেলে একাই দলকে টেনে তুলেছেন শানাকা। ৩৮ বলে ৯ বাউন্ডারি আর ২ ছক্কায় ৭৪ রানের হার না মানা ইনিংস খেলে অপরাজিত থাকেন লঙ্কান দলপতি।
ভারতের পক্ষে ২৩ রানে দুটি উইকেট নেন আভেশ খান। মোহাম্মদ সিরাজ ১ উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন মাত্র ২২ রান।
জবাবে শুরুতেই রোহিত শর্মাকে (৫) হারায় ভারত। ওপেনিংয়ে সঞ্জু স্যামসনও খুব একটা সুবিধা করতে পারেননি (১২ বলে ১৮)। তবে তিন নম্বরে নেমে শ্রেয়াস আয়ার ম্যাচ জেতানো এক ইনিংস খেলে দিয়েছেন।
৪৫ বলে ৯ চার আর ১ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন আয়ার। ১৫ বলে ২২ রানের হার না মানা ইনিংস খেলেন আগের ম্যাচে ঝড় তোলা রবীন্দ্র জাদেজাও। দীপক হুদার ব্যাট থেকে আসে ১৬ বলে ২১।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি