ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
একই ভুল বারবার করতে চায় না বাংলাদেশ
এই ম্যাচ জিতলে বা হারলেও ট্রফি উঠবে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের হাতেই। তবে বিশ্বকাপ সুপার লিগ শুরুর পর থেকে আসলে নিষ্ফলা কোনো ম্যাচ নেই। কেননা প্রতি ম্যাচেই রয়েছে দশটি করে পয়েন্ট। আর সুপার লিগের ২৪ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে সেরা আটে থাকলেই কেবল মিলবে বিশ্বকাপের সরাসরি টিকিট। তাই সিরিজ নিশ্চিত হয়ে গেলেও শেষ ম্যাচে জয়ের জন্যই নামবে বাংলাদেশ।
কেননা বর্তমান বাস্তবিকতায় সিরিজ জয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্ট। রোববার দলের ঐচ্ছিক অনুশীলন শেষে সংবাদ মাধ্যমে সে কথাই জানিয়ে গেলেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সিরিজ জিতে যাওয়ায় দলের মধ্যে নির্ভার পরিবেশও আসেনি জানালেন তিনি। মিরাজ বলেন, ‘সিরিজ জেতার চেয়ে গুরুত্বপূ্র্ণ হলো ১০টি পয়েন্ট।
বিশ্বকাপে কিন্তু সেরা আট দল কোয়ালিফাই হবে। সিরিজ জিতেছি খুব ভালো কথা। এখন আরও একটা ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিতে পারলে অনেক ভালো হবে। সামনে হয়তো অনেক বড় চ্যালেঞ্জ আসবে। আমি মনে করি এই ১০ পয়েন্ট যদি নিতে পারি, তখন আমাদের জন্য সহজ হবে সামনের চ্যালেঞ্জগুলো।’
গত বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও প্রায় একই অবস্থার মধ্যে ছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছিল টাইগাররা। পরে শেষ ম্যাচ হেরে খোয়াতে হয় ১০টি পয়েন্ট। তবে এবার আর তেমন কিছু হতে দিতে চান না মিরাজ। এই ১০ পয়েন্টেই পুরো গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ দল।
তাই তো মিরাজ বললেন, ‘(শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের ব্যাপারে) কোনো কথা হয়নি। সেটা নেতিবাচক ভাবনা। নেতিবাচক চিন্তা করছি না, ইতিবাচক চিন্তা করছি। কালকের ম্যাচটা আছে। আমরা চেষ্টা করবো শতভাগ অ্যাফোর্ট দিয়ে খেলার জন্য এবং আমাদের জন্য ১০ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি