ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

কোন ভাবেই এই সুযোগ হাতছাড়া করতে চাই না

২০২২ ফেব্রুয়ারি ২৭ ১৯:৪৯:০২

কোন ভাবেই এই সুযোগ হাতছাড়া করতে চাই না

কারণ সিরিজটা অনুষ্ঠিত হচ্ছে আইসিসি ওডিআই সুপার লিগের অধীনে। ইতোমধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। অন্যরকম সেঞ্চুরি পূর্ণ করেছে টাইগাররা। কাল শেষ ম্যাচেও আছে ১০ পয়েন্ট পাওয়ার সুযোগ। আফগানদের বিপক্ষে সেই ১০ পয়েন্ট পেতে মরিয়া বাংলাদেশ।

সাগরিকায় রোববার অনুশীলন শেষে সেই ক্ষুধার কথাই জানালেন মেহেদী হাসান মিরাজ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সিরিজ জিতলে ব্যাক অব মাইন্ড যেটা থাকে, সিরিজ জেতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ১০ পয়েন্ট। বিশ্বকাপে কিন্তু টপ আটটা দলই কোয়ালিফাই হবে। সিরিজ জিতেছি খুব ভালো কথা। আমাদের পরবর্তী টার্গেট একটা ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিতে পারলে অনেক ভালো হবে। সামনে হয়তো অনেক ভালো ভালো সুযোগ আসবে। হয়তো অনেক বড় চ্যালেঞ্জ আসবে। কিন্তু আমি মনে করি, এই ১০ পয়েন্ট যদি নিতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে সামনের চ্যালেঞ্জগুলো।’

আর এই ১০ পয়েন্ট পেতে শতভাগ উজাড় করে দিতে চান মিরাজ। তরুণ এ অলরাউন্ডার আজ বলেছেন, ‘ইতিবাচক চিন্তা করছি। কালকের ম্যাচটা আছে। আমরা চেষ্টা করবো শতভাগ অ্যাফোর্ট দিয়ে খেলার জন্য এবং আমাদের জন্য ১০ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।’

দুটি ম্যাচ জেতায় হোম সিরিজ থেকে ইতোমধ্যে ২০ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। আগামীকাল জিতলে পূর্ণ ৩০ পয়েন্টই অর্জন করবে তামিম বাহিনী।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ