ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

হঠাৎ সাকিবের প্রশংসা করে যা বললেন আফগান ক্রিকেট বোর্ড

২০২২ ফেব্রুয়ারি ২৭ ১৪:৫৫:৪৬

হঠাৎ সাকিবের প্রশংসা করে যা বললেন আফগান ক্রিকেট বোর্ড

রশিদ খান, মোহাম্মদ নবীদের জার্সিতে বাংলা লেখা দেখে বিচলিত হওয়ার কিছু নেই। তাদের জার্সির স্পন্সর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট। মোনার্ক মার্টের চেয়ারম্যান সাকিব। ক্রিকেটারদের পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছেন একজন ক্রিকেটারই।

অর্থনৈতিকভাবে অসচ্ছল আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসায় সাকিবের প্রশংসা করেছেন এসিবির পরিচালনা বিভাগের উপপ্রধান মেনহাজ রাজ। তিনি বলেন, আমাদের ক্রিকেট বোর্ড আর্থিকভাবে সচ্ছল নয়।

আমাদের বড় সমস্যা হচ্ছে আর্থিক সংকট। তবে ক্রিকেটাররা ক্রিকেটারদের পাশে দাঁড়াচ্ছে, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমরা সাকিবকে ধন্যবাদ জানাই। তার মতো একজন বিশ্বমানের ক্রিকেটারের প্রতিষ্ঠান আমাদের দলের পৃষ্ঠপোষক হয়েছে।

আফগান দলের জার্সিতে মোনার্ক মার্ট ছাড়াও লেখা রয়েছে ‘এমএন৭’। এই ‘এমএন৭’ হচ্ছে আফগান দলের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবীর প্রতিষ্ঠান। ‘এমএন’ হচ্ছে তার সংক্ষিপ্ত নাম, আর ৭ হচ্ছে তার জার্সি নম্বর। নবীর এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই আফগান দলের স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত