ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাওয়া না পাওয়া পাওয়া নিয়ে ভাবছে না বাংলাদেশ

২০২২ ফেব্রুয়ারি ২৭ ১৪:৪১:২২

পাওয়া না পাওয়া পাওয়া নিয়ে ভাবছে না বাংলাদেশ

তার আগে আগামীকাল ২৮ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে কখনও নিউজিল্যান্ডে না খেলা টাইগ্রেসদের এটাই হবে একমাত্র প্রস্তুতি।

অনানুষ্ঠানিক বিশ্বকাপ মিশন শুরু আগে রোববার গণমাধ্যমে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জৈতি। টাইগ্রেস অধিনায়ক ইংলিশদের বিপক্ষে ম্যাচটা দিয়ে সব প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ।

“আমরা সব প্রস্তুতি এখানে নিয়ে নিতে চাই। আমাদের বিশ্বকাপের সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে হবে। আপনি যদি আমাদের স্কোয়াড দেখেন, অনেক অভিজ্ঞ ও তরুণ আছে, যারা অতীতে ভালো করেছে। আমরা প্রস্তুতি ম্যাচের সব সুযোগ নিতে চাই যেটা মূল ম্যাচে কাজে লাগাতে পারবো।”

দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর রয়েছে রবিন রাউন্ড লিগে নিউজিল্যান্ড, পাকিস্তান, উইন্ডিজ, ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

লিংকনে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে খেলবে জৈতিরা। তবে বাংলাদেশ অধিনায়ক এখনই পাওয়া না পাওয়ার হিসেব করছেন না।

“আমরা একটু আগে এসেছি (প্রস্তুতি ম্যাচের ভেন্যু লিংকন) কারণ উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হতো। এর আগে কখনো নিউজিল্যান্ডে খেলিনি। এই মুহূর্তে আমরা কী পাবো এটা নিয়ে ভাবার সময় না। এখন আমাদের সামনে তাকাতে হবে, নেলসন ও অকল্যান্ডে দুদিনে যাই পাই। এখান থেকে প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যেতে হবে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত