ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোস্তাফিজদের নতুন বোলিং কোচের নাম চূড়ান্ত

২০২২ ফেব্রুয়ারি ২৭ ১৩:২২:৫৩

মোস্তাফিজদের নতুন বোলিং কোচের নাম চূড়ান্ত

তারপর আলোচনায় আসে পাকিস্তানের আব্দুল রাজ্জাকের নাম। সেটিও স্থায়ী হয়নি। কারণ উপমহাদেশীয় কোচের পথেই হাঁটেনি বিসিবি। শেষ পর্যন্ত মোস্তাফিজ-তাসকিনদের নতুন পেস বোলিং কোচ হচ্ছেন অস্ট্রেলিয়ান ড্যামিয়েন রাইট। এই নিয়োগে জেমি সিডন্সের ভূমিকা অনেক।

এমনকি ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটের মতে, রাইটের নিয়োগ হচ্ছে তার পরামর্শে। রাইট অবশ্য বাংলাদেশের ক্রিকেটে পরিচিত নাম। এর আগেও বিসিবিতে চাকরি করে গেছেন। আগে ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ।

২০১৮ সালে আফিফ-সাইফ হাসানরা তার কোচিংয়ে বিশ্বকাপে খেলেছিলেন। মূলত পেস বোলিং কোচ রাইট। বিগ ব্যাশে মেলবোর্ন স্টারস, হোবার্ট হারিকেনসের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। গত বছর আইপিএলে পাঞ্জাবের বোলিং কোচ ছিলেন এই অস্ট্রেলিয়ান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ