ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দল নিয়ে এখনও অনেক বড় চিন্তায় রয়েছে রোহিত শর্মা
যে ভাবে রান তাড়া করতে গিয়ে মাঝের সারির ব্যাটাররা খেলেছেন, তাতে খুবই খুশি অধিনায়ক রোহিত। ম্যাচের পর বললেন, “মাঝের সারির ব্যাটারদের এ ধরনের পরিস্থিতিতে এগিয়ে এসে জুটি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে আগের কয়েকটা ম্যাচেও এ জিনিস আমরা দেখেছি। ব্যাট করার পক্ষে দুর্দান্ত পিচ ছিল। বল ধীরে ব্যাটে আসছিল।”
শ্রেয়স এবং সঞ্জুর প্রশংসা করে রোহিত বলেন, “সঞ্জুর ইনিংস দেখিয়ে দিল যে কী ভাবে এই পরিস্থিতিতেও আমরা ব্যাট করতে পারি। সুযোগ কাজে লাগানোটাই আসল ব্যাপার। শ্রেয়সের ইনিংসটাও গুরুত্বপূর্ণ। ওর থেকে এ ধরনের ইনিংসই আশা করি আমরা। জাড্ডুও (জাডেজা) ভাল খেলেছে ব্যাট হাতে।”
তবে এখনও দলকে পুরো নম্বর দিতে রাজি নন রোহিত। বলেন, “শেষ পাঁচ ওভারে আশির কাছাকাছি রান দিয়েছি আমরা। কিন্তু প্রথম ১৫ ওভারে ভাল খেলেছি। দেখতে হবে কেন শেষ দিকে গিয়ে এ ভাবে রান হল। বোলারদের দোষ দিতে চাই না। এ রকম জিনিস হতেই পারে।”
পরপর দু’দিন দু’টি ম্যাচ খেলতে হবে। রবিবার দলে কি পরিবর্তন আসতে পারে? ইতিবাচক জবাব দিলেন রোহিত। বলেন, “আমাদের দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার বসে রয়েছে। এখনও পর্যন্ত ২৭ জন নতুন ক্রিকেটারকে সুযোগ দিয়েছি। আরও অনেকে ভবিষ্যতে খেলবে। অনেকেই নিজের প্রতিভা দেখানোর জন্য মরিয়া হয়ে আছে। সিরিজ যে হেতু জিতে গিয়েছি, তাই নতুনদের সুযোগ দেওয়াই আমাদের লক্ষ্য। পাশাপাশি অনেকে টেস্টেও খেলবে। সবার দিকেই নজর দিতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি