ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দারুন সুখবর : বাংলাদেশ দল নিয়ে জেমি সিডন্সের অর্ধেক কাজ শেষ
নির্ভার হবেন নাই বা কেনো, প্রথম ওয়ানডেতে টপ অর্ডারের অসহায় আত্মসমর্পণের পর দুই তরুণ ব্যাটসম্যানের এ ধরনের পারফরম্যান্স। প্রথম ম্যাচে ব্যর্থ টপ অর্ডারও ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ম্যাচে সব মিলিয়ে সিডন্স যেন বেশ নির্ভার। আর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেই ফেললেন যে আমার অর্ধেক কাজ শেষ। দেশের মাটিতে নিঃসন্দেহে এখন বাংলাদেশ একটি সমীহ করার মতো দল তবে বিদেশের মাটিতে এখনও খুব একটা সাফল্য পায়নি টাইগাররা।
সিডন্স মনে করেন বেশ কিছু ভালো ব্যাটসম্যান রয়েছে তার হাতে ফলে দেশের মাটিতে টাইগাররা এখন বিশ্ব সেরাদের কাতারে। এখন তার মূল লক্ষ্য দক্ষিণ আফ্রিকা,অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কন্ডিশনে সাফল্য খোঁজা। তিনি বলেন"যেটা বললাম আমার কাজ অর্ধেকটা হয়ে গেছে কারণ ইতোমধ্যেই এখানে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। এখন পর্যন্ত যা দেখতে পারলাম আফগানিস্তানের কাছে বিশ্বমানের ৩ স্পিনার এবং এক পেসার রয়েছে তবে আমরা যখন ভিন্ন কন্ডিশনে দক্ষিণ আফ্রিকা,অস্ট্রেলিয়া কিংবা ভারতের বিপক্ষে খেলতে নামব তখন কিন্তু এমনটা হবে না। আমাদের তখন চার পেসার এবং দুই স্পিনার এর বিপক্ষে খেলতে হবে।
এখানেই আমাদের চ্যালেঞ্জ এ জায়গাতেই আমাদের উন্নতি করতে হবে, এবং আমরা ওখানের কন্ডিশনের জন্য প্রস্তুতি নিচ্ছি ,আমাদের ওই জায়গায় যেতে হলে অনেক সময় লাগবে। তবে আমাদের কাছে বেশ ভালো একটি দল আছে, তরুণ এবং সিনিয়র প্লেয়াররা ভালো পারফর্ম করতে পারলে যেকোনো কিছুই সম্ভব"। দল নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চান কিনা এ প্রশ্নের উত্তরে সিডন্স বলেন"আমার কাছে বেশ কিছু ভালো ব্যাটসম্যান রয়েছে আমি খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে আগ্রহী নই।
আমি এদেরকেই সঠিকভাবে গড়ে তুলতে চাই যদি আমরা সঠিক পরিকল্পনা অনুযায়ী এগোতে পারি তাহলে অবশ্যই ভাল কিছু সম্ভব"। বছরের শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় সিডন্স সহ পুরো টিম ম্যানেজমেন্টের মনোযোগ টি-টোয়েন্টি ক্রিকেটে। সিডন্সের দাবি সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করলে টি-টোয়েন্টি বিশ্বকাপেও যথেষ্ট ভালো করা সম্ভব।
পাশাপাশি ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপের কথাও সবাইকে মনে করিয়ে দিলেন এই অজি কোচ। তিনি বলেন"২০২৩ বিশ্বকাপে ২৬০-৭০ রান করে আপনি তেমন কিছুই করতে পারবেন না। আপনাকে কমপক্ষে ৩২০ রান করতেই হবে। সেই হিসাব মাথায় রেখেই এগোতে হবে আমাদের"। দেশের ক্রিকেটের জন্য সিডন্সের করা পরিকল্পনাগুলো প্রস্ফুটিত হোক টাইগার সমর্থক হিসেবে এটাই আমাদের চাওয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি