ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জেমি সিডন্স জানালেন এটাই বাংলাদেশের জন্য বড় সুখবর

২০২২ ফেব্রুয়ারি ২৬ ২০:৪৮:৫২

জেমি সিডন্স জানালেন এটাই বাংলাদেশের জন্য বড় সুখবর

এই বছরের শেষভাগে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণের সেই বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টিতে নিজেদের গুছিয়ে নিতে চায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

আর টি-টোয়েন্টি দল গোছানো হয়ে গেলে সহজেই ওয়ানডে দলের ব্যাটিং লাইনআপ সাজানোর পরিকল্পনা করছেন সিডন্স। বাংলাদেশের ব্যাটিং কোচ চট্টগ্রাম থেকে জানিয়েছেন এমনটাই।

তিনি বলেন, 'আমরা যে ম্যাচই খেলি না আমাদের লক্ষ্য থাকবে প্রত্যকটা ম্যাচ জেতা। এটা হতে পারে ওয়ানডে, টি-টোয়েন্টি বা টেস্ট। কিন্তু এই মুহুর্তে আমাদের মনযোগের বড় একটা অংশ টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে, সবারও তাই রয়েছে। আমার মনযোগ থাকবে বিশ্বকাপের দিকে।'

'আমরা যদি অক্টোবর নভেম্বরের মধ্যে বেশ কজন ভালো টি-টোয়েন্টি ক্রিকেটার পাই তাহলে দিন শেষে আমরা ভারতে ওয়ানডে বিশ্বকাপের জন্য ভালো একটা দল পাবো। আমরা জানি ভারতে বিশ্বকাপ জিততে হলে বা ভালো করতে হলে আমাদের বড় সংগ্রহ দাঁড় করাতে হবে।'

ভারত বিশ্বকাপে ম্যাচ জিততে হলে প্রতি ম্যাচেই তিন শতাধিক রান করতে হবে বলে মনে করেন সিডন্স, '২৬০-২৭০ রান করে আমরা কিছুই করতে পারব না, আমাদের কমপক্ষে ৩২০ এর ওপরে রান করতে হবে।'

দলে বেশ কয়েকজন ব্যাটারের দিকে বাড়তি নজর রাখছেন সিডন্স। আলাদা করে কারো নাম না নিলেও সংবাদমাধ্যমে জানিয়েছেন এমনটাই।

সিডন্স আরও বলেন, 'আমি দল নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করতে চাই না। তবে আমার হাতে যে কজন ব্যাটার রয়েছে তাদের নিয়েই কাজ করতে চাই। অবশ্যই টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আমার হাতে হাতে বেশ কজন ব্যাটারের তালিকাও রয়েছে।'

'কে দলে থাকবে না থাকবে সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। আমি যেই সব ছেলেদের নিয়ে কাজ করতে চাই যারা টি-টোয়েন্টি ক্রিকেটে উন্নতি করতে চায়।'

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত