ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
তামিমের পরপর ২ ম্যাচে ভালো না খেলার কারন
প্রথম ম্যাচে করেছেন ৮ রান এবং দ্বিতীয় ম্যাচে ১২ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। তবে শুধু এই দুই ম্যাচ নয় জাতীয় দলের জার্সিতে বেশ কিছু সময় ধরেই অফ ফর্মে রয়েছেন তামিম।
আফগানিস্তান সিরিজের আগে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি পেলেও, এর আগের ম্যাচগুলোতে ও ব্যর্থ ছিলেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন টাইগার ক্যাপ্টেন। দ্বিতীয় ওয়ানডেতে তামিমের রান ছিল ২০। যদি আরেকটু পেছনে শ্রীলঙ্কা সিরিজে যাওয়া যায় সেখানেও তামিমের ব্যাট হাসেনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হাফ সেঞ্চুরী পেলেও ইনিংসকে লম্বা করতে পারেননি। পরবর্তী দুই ম্যাচে হয়েছেন পুরোপুরি ব্যর্থ, দ্বিতীয় ওয়ানডেতে করেছেন ১৩ রান।
তৃতীয় ওয়ানডেতে তামিমের স্কোর ২৯ বলে ১৭। জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরিটি বাদ দিলে একটি ম্যাচেও তামিম সুলভ ইনিংস খেলতে পারেননি তামিম। অথচ এবারের বিপিএলে তামিমের পারফরম্যান্স ছিল এক অর্থে অসাধারণ। সিলেটের বিপক্ষে সেঞ্চুরি করে প্রায় একাই দলকে ম্যাচ জিতিয়েছেন এই ওপেনার। এছাড়াও পুরো টুর্ণামেন্টে ঢাকার ব্যাটিংয়ের মূল প্রতীক ছিলেন তামিম। অধিকাংশ ম্যাচেই ১৪-১৫ ওভার ব্যাট করে এক প্রান্ত আগলে রেখেছেন এই ওপেনার। তাহলে জাতীয় দলের জার্সি গায়ে নামলেই কেনো উইকেটে থিতু হতে পারছেন না তিনি। এর কারণ কি অধিনায়কত্ব, বিশ্বের অনেক বড় বড় ক্রিকেটারই অধিনায়কত্বের সাথে মানিয়ে নিতে পারেনি।
অধিনায়কত্বের প্রভাব বিশ্বের অনেক ক্রিকেটারেরই পারফরমেন্সে পড়তে দেখা গিয়েছে। তাহলে অধিনায়কত্বে চাপেই কি নুইয়ে পড়ছেন তামিম? প্রশ্নটি পুরোপুরি যুক্তিহীন নয়। বিগত বিপিএলে অবিশ্বাস্য ফর্মে থাকা তামিম জাতীয় দলের জার্সিতে কেনো রানের জন্য এত সংগ্রাম করছেন। তবে এখানে একটি ব্যপার স্পষ্ট যে অধিনায়ক তামিমের পারফর্মেন্স নির্দ্বিধায় আপ টু দ্যা মার্ক। অধিনায়ক হিসেবে তিনি যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। ঠিক সময়ে ঠিক বোলার কে আনা কিংবা ফিল্ডিং সাজানো সবকিছুতেই পারদর্শীতার পরিচয় দিয়েছেন তামিম।
ম্যাচের সময় বেশকিছু বার তামিমের গেম সেন্সের প্রসংসা করেছেন ধারাভাষ্যকাররা। অর্থাৎ অধিনায়ক তামিম এর কোন ভুলক্রুটি না থাকলেও, সেটি তামিমের ব্যাটিংয়ে কোনো চাপ সৃষ্টি করছে না তো। নির্দ্বিধায় তামিম বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম, তামিম দলে থাকা মানেই প্রতিপক্ষের জন্য বাড়তি দুশ্চিন্তা। সেই তামিমকে কোনো চাপের কারণে নিশ্চয়ই অফ ফর্মে দেখতে চাইবেন না দর্শকেরা। নিজের অধিনায়কত্ব এবং ব্যাটসম্যান সত্তার মধ্যে ভারসাম্য খুঁজে বের করতে হবে তামিমকে। তা না হলে শুধু তামিম নয় ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি