ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
w,w,w,w,w,w,w,w আট বলে আট উইকেট তুলে তাক লাগালেন এই ক্রিকেটার
ভারতের কোনও ধরনের ক্রিকেটেই এখনও এই ধরনের রেকর্ড শোনা যায়নি। কিন্তু হুগলির ভদ্রেশ্বরের ছেলে দুর্গেশ দুবে সেই কাজই করে দেখিয়েছেন। হুগলি জেলার সিনিয়র নকআউট ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে চুঁচুড়া টাউন ক্লাবের এই ক্রিকেটার আট বলে আট উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট বা বোর্ডের রাজ্যভিত্তিক ক্রিকেট ম্যাচে না হওয়ায় তা প্রচারে আসেনি।
দুর্গেশ সেই বলটি রেখে দিয়েছেন স্মারক হিসেবে। ক্লাবের তরফেও একটি বিশেষ টুপি দেওয়া হয়েছে তাঁকে। কলকাতার ভবানীপুর ক্লাবে খেলেন দুর্গেশ। জানা গিয়েছে, এই ক্রিকেটারের উঠে আসার পিছনে রয়েছেন বাংলার ক্রিকেটার অর্ণব নন্দী। এক দিন টেনিস বলে দুর্গেশের বোলিং দেখে তিনিই পেশাদার ক্রিকেট খেলার কথা বলেছিলেন দুর্গেশকে। তার পর থেকেই চামড়ার বলে অনুশীলন শুরু দুর্গেশের।
কিন্তু ক্রিকেট খেলার পথ মসৃণ ছিল না। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় প্রতি পদে এসেছিল বাধা। এক সময় ক্রিকেটার হওয়ার স্বপ্নে ইতি টেনেছিলেন। ইলেকট্রিশিয়ানের কাজ শিখতেন। ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের পড়াশোনাও চলত। অর্ণবই এ সময় তাঁকে আর্থিক সাহায্য করে ক্রিকেটের মূলস্রোতে ফিরিয়ে আনেন। ২০১৬-১৭ মরসুম ইস্টবেঙ্গলের নেট বোলার ছিলেন। পরে সেই দলের হয়েও খেলেছেন। এর পর ভবানীপুরের সঙ্গে চুক্তি। বেশ কিছু ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসে থাকার পর কোচ আব্দুল মোনায়েম তাঁকে খেলান। সেখান থেকেই তরতর করে উত্থান।
আপাতত তাঁর স্বপ্ন আরও উন্নতি করা। অর্থকষ্ট হলেও ক্রিকেট আর ছাড়তে চান না দুর্গেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি