ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুমিনুলদের নিয়ে চলছে দ:আফ্রিকা সফরের ভিন্ন রকম প্রস্তুতি
সামনে আরেকটি দক্ষিণ আফ্রিকা সফর। মার্চের মাঝামাঝি আবারও তিন ওয়ানডে আর দুই টেস্ট খেলতে প্রোটিয়াদের দেশে যাচ্ছে বাংলাদেশ। সেই সফরকে সামনে রেখে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন মুমিনুল হক-সাদমান ইসলামরা।
মূলত টেস্ট অধিনায়ক মুমিনুলের পরামর্শেই বগুড়ায় এই ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। ক্যাম্প কেমন চলছে এর পর্যালোচনা করতে শহীদ চান্দু স্টেডিয়াম ঘুরে দেখেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি, বাংলাদেশ টাইগার্সের প্রধান কাজী এনাম আহমেদ ও বিসিবি পরিচালক ওবেদ নিজাম।এসময়ে তারা বাংলাদেশ টাইগার্স নিয়ে তাদের পরিকল্পনা গনমাধ্যমে তুলে ধরেন।
আদতে এটা জাতীয় দলের ছায়া দল বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প হলেও এখানে আছেন লাল বলের বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার। সাধারণত বাংলাদেশের অনুশীলন সেশনগুলো এক দুই সেশনে সীমাবদ্ধ থাকলেও এদিন দিন জুরে অনুশীলন করেছেন বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে যোগ দেয়া ক্রিকেটাররা।
দিনের শুরুতে সেন্টার উইকেটে আধা ঘণ্টারও বেশি সময় খালেদ আহমেদ ও মেহেদী হাসান রানাকে নিয়ে অনুশীলন চালিয়েছেন মুমিনুল। এরপর এক পাশের নেটে এসে গ্রানাইডের ওপর বোলিং মেশিনে ঘণ্টার পর ঘণ্টা পার করেছেন তিনি।
নেটের বাইরে থেকে তাকে অফ স্টাম্পের বাইরের বল কাট করা নিয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছিলেন কোচ সোহেল ইসলাম।শেষ সেশনে যখন সব ক্রিকেটাররা ক্লান্ত হয়ে ফিরে গেছেন সেই সময় মোহাম্মদ মিঠুনকে বোলার বানিয়ে একা অনুশীলন করেছেন মুমিনুল। সেই সময় তার ব্যাটিংয়ের পর্যবেক্ষণ করতে দেখা গেছে বাংলাদেশ টাইগার্সের ব্যাটিং কোচ আশিক মজুমদারকে।
মিঠুন লাল বল ও সাদা বলে দলের বাইরে থাকলেও তিনিও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য নিজেকে প্রস্তুত করতে কার্পন্য করছেন না। তিনি গ্রানাইডের ওপর বাউন্স বল কীভাবে খেলা যায় সেটাই বুঝে নিচ্ছিলেন প্রধান কোচ মিজানুর রহমান বাবুলের কাছ থেকে।
অনুশীলনের শুরুতে না থাকলেও শেষের দিকে যোগ দিয়েছেন ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়। ইমরুল থ্রোয়ারকে দিয়ে লম্বা সময় ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন। বিজয়ও মাঠে এসে নিজেকে তৈরি করছেন। এই ক্যাম্পের মূল উদ্দেশ্য জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের পরিচর্যার মধ্যে রাখা। প্রথম দিনের অনুশীলনে বোঝাই যাচ্ছিল এই সুযোগ হেলায় হারাতে চান না কোনো ক্রিকেটারই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি