ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সকল সমালোচকদের মুখ বন্ধ করে উপযুক্ত জবাব দিলেন : লিটন দাস
পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট, এবারের বিপিএল এবং আফগানদের বিপক্ষে শুক্রবার এর ম্যাচ প্রায় সব জায়গাতেই রানের দেখা পেয়েছেন লিটন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৯ রানেই চার উইকেট পড়ে যায় টাইগারদের। সেখান থেকে মুশফিকুর রহিমের সাথে ২০৬ রানের পার্টনারশিপ করে দলকে বিপদ থেকে উদ্ধার করেন লিটন। পাশাপাশি নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি টিও তুলে নেন এই ওপেনার।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়ে অন্যতম অবদান রয়েছে লিটনের। ১৭৭ বলে ৮৬ রানের ইনিংস খেলেন লিটন। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাটিং অর্ডারের ব্যর্থতার প্রেক্ষিতে ফলো-অনে পড়তে হয় টাইগারদের। দ্বিতীয় ইনিংসেও তেমন কেউ প্রতিরোধ করতে পারেনি তবে লিটন ছিলেন ব্যতিক্রম ১১৪ বলে ১০২ রানের ইনিংস খেলে দলের সম্মান রক্ষা করেন তিনি। এবারের বিপিএলে ৯ ম্যাচে ২০৯ রান করেছেন লিটন গড় ২৩ এবং স্ট্রাইকরেট ১৩৫।
এ ৯ ম্যাচে একটি ফিফটিও রয়েছে লিটনের। অসাধারণ কোনো পারফরম্যান্স নয়, তবে এ পারফরমেন্সকে খুব একটা খারাপ বলা যাবে না। হিসেব করলে দেখা যাবে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সব ফরম্যাট মিলিয়ে সম্প্রতিক সময়ে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান লিটন কুমার দাস। বিশ্ব ক্রিকেটের অনেক লেজেন্ডই লিটনকে অসাধারণ একজন প্রতিভা হিসেবে দেখেন। টিম ম্যানেজমেন্টের ও লিটনের উপর অগাধ ভরসা।তাও এ লিটন কে নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে সবচেয়ে বেশি ট্রল।
এমনকি ২০২১ বিশ্বকাপ চলাকালীন লিটনের রানের ওপর অনেকগুলো অনলাইন প্রতিষ্ঠান ডিসকাউন্ট দিয়েছিলো। খেলা নিয়ে সাধারণ মানুষ নিজেদের মত প্রকাশ করবেন তাই স্বাভাবিক তবে নিশ্চয়ই সবকিছুর একটি সীমাবদ্ধতা থাকা দরকার। তবে লিটন নিজেকে নিয়ে কড়া ট্রলের জবাবগুলো ব্যাট ব্যাট হাতে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন, এবং আশা করা যায় ভবিষ্যতেও এ ধারাবাহিকতা তিনি বজায় রাখবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি