ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রশিদ-মুজিবের বিপক্ষে সাফল্যের রহস্য জানালেন লিটন
বুধবার প্রথম ম্যাচে মাত্র ১টি করে উইকেট নিতে পেরেছিলেন রশিদ খান ও মুজিব উর রহমান, নবি ছিলেন উইকেটশূন্য। আজ (শুক্রবার) সিরিজের দ্বিতীয় ম্যাচে রশিদ-নবি কেউই উইকেট পাননি। মুজিব ১০ ওভারে ৪৯ রানে নিয়েছেন ১ উইকেট। রশিদের ১০ ওভার থেকে ৫৪ রান তুলে নিয়েছে বাংলাদেশ।
দুই ম্যাচেই দেখা যাচ্ছে, স্পিনের বিপক্ষে এখন পর্যন্ত সফল টাইগার ব্যাটাররা। এর পেছনে কারণ হিসেবে সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুজিবের বোলিং খেলার অভিজ্ঞতার কথা জানালেন লিটন দাস। পাশাপাশি রশিদের বিপক্ষেও আগে খেলার অভিজ্ঞতা খুব কাজে লেগেছে বলে মন্তব্য করেছেন দ্বিতীয় ম্যাচের সেঞ্চুরিয়ান।
ম্যাচে ৮৩ রানে ২ উইকেট পড়ার পর ২০২ রানের রেকর্ডগড়া জুটি সাজিয়েছেন মুশফিক ও লিটন। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে ১৩৬ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন লিটন। মুশফিক তার ৪১তম ফিফটিকে টেনে নিতে পেরেছেন ৮৬ রান পর্যন্ত। তারা দুজনই বেশ ভালোভাবে সামলান আফগান স্পিনারদের।
শুক্রবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘তাদের স্পিন কোয়ালিটি যদি দেখেন দুইটা বোলারই খুব ভালো, মুজিব ও রশিদ। মুজিবকে আমরা পুরো বিপিএলেই খেলেছি। সেখান থেকে একটা ধারণা আছে। রশিদকেও আগে খেলার একটা অভিজ্ঞতা খেলেছি। ঐ অভিজ্ঞতা থেকেই আমাদের পরিকল্পনা সাজানো ছিল। যে কারণে সাফল্য ভালো। এসব বোলারকে পরিকল্পনা করেই খেলতে হয়। আমার মনে হয়, আমি ও মুশফিক ভাই খুব ভালো পরিকল্পনা সাজিয়ে ব্যাটিং করেছি।’
রশিদ-মুজিবদের বিপক্ষে মাইন্ডসেটের পরিবর্তন কীভাবে হলো জানতে চাওয়া হলে খেলতে খেলতে অভিজ্ঞতা বৃদ্ধির কথা জানিয়েছেন লিটন। মুখে হাসি নিয়ে তিনি বলেন, ‘আমরা সিনিয়র হচ্ছি না? আমরাও তো ম্যাচ খেলে খেলে উন্নতি করছি। একটা নতুন ব্যাটার যখন ক্যারিয়ার শুরু করে, এসব বোলিংয়ের এগেইন্সটে খেলে তাদের জন্য কাজটা কঠিন।’
লিটন আরও যোগ করেন, ‘এখন তো আমরা যারা খেলছি সবাই… আমি ৫ বছর খেলে ফেলেছি, আফিফরা ২-৩ বছর খেলেছে… তাদের তো একটা অভিজ্ঞতা হচ্ছে ক্রিকেটের। আমার মনে হয়, এই জিনিসটা (রশিদ-মুজিব স্পিন আক্রমণ) নিয়ে আমরা কেউ আর ঐভাবে চিন্তা করি না। ম্যাচে কীভাবে কাকে ব্যাটিং করবো সেই পরিকল্পনা সাজানোই মূল বিষয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি