ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বুদ্ধি করে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট আমাদের হারাচ্ছে : গুরবাজ

২০২২ ফেব্রুয়ারি ২৫ ২১:৫৭:৩৮

বুদ্ধি করে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট আমাদের হারাচ্ছে : গুরবাজ

প্রথম ওয়ানডের মতো সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশের বিপক্ষে নাকানিচুবানি খেয়েছে আফগানিস্তানের ব্যাটাররা। বাংলাদেশের ছুঁড়ে দেয়া ৩০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ২০৮ রানেই অলআউট হয়েছেন রহমত শাহ-হাশমতউল্লাহ শহীদিরা।

আফগানদের বিপক্ষে বাংলাদেশের স্পিনার ও পেসাররা ভাগাভাগি করে উইকেট নিলেও টাইগার ব্যাটারদের বিশেষ কোনও সমস্যায় ফেলতে পারেনি রশিদ-মুজিবরা। এ কারণে এক ম্যাচ হাতে রেখে অনায়সে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

ম্যাচ শেষে গুরবাজ বলেন, 'তারা জানত, আমাদের বিশ্বের এক নম্বর স্পিন আক্রমণ আছে। তাই তারা পেসবান্ধব উইকেট বানিয়েছে। এটা বাংলাদেশের হোম সিরিজ। আমরা আসলে আশাই করিনি যে ওরা আমাদের জন্য স্পিন বান্ধব উইকেট বানাবে।'

আফগানিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৫৪ রান করেছেন নাজিবুল্লাহ জাদরান। ওপেনার রহমত শাহের ব্যাটে আসে ৫২ রান। এছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন মোহাম্মদ নবি (৩২) ও রশিদ খান (২৯)।

শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকার দায়টা অবশ্য নিজেদের ঘাড়েই নিচ্ছেন গুরবাজ। তার মতে, ব্যাটিং ইউনিট হিসেবে খুবই বাজে পারফর্ম করেছেন তারা। তিনি আরও বলেন, 'মূল ব্যাপার হচ্ছে, ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করতে পারিনি। আশা করি, আমরা পরের ম্যাচে ভালো করতে পারব। আসলে পেস বা স্পিন মূল বিষয় না। আমাদের আরও বেশি সময় ধরে ব্যাটিং করা উচিত ছিল।'র

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত