ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
লিটন ও জয়কে পুরস্কৃত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
সৌভাগ্যবান এই দুই পারফর্মার লিটন দাস ও মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তামিম ইকবাল ও সাকিব আল হাসান ইনিংস বড় করতে না পারলেও মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে লিটন এনে দেন জয়ের রসদ, যে জয় সুপার লিগের শীর্ষে তুলেছে বাংলাদেশকে।
১২৬ বলে ১৩৬ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে লিটনই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার, স্বভাবতই তিনিই ম্যাচ জয়ের নায়ক। অন্যদিকে বদলি ফিল্ডার হিসেবে অসাধারণ একটি ক্যাচ ধরেছেন অভিষেকের অপেক্ষায় থাকা জয়। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ছক্কা বাঁচিয়ে মুজিব উর রহমানের শট তালুবন্দী করেন অবিশ্বাস্যভাবে।
তাদের খেলা দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কৃত করার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। ম্যাচ শেষে গণমাধ্যমকে পাপন বলেন, ‘আমরা সকলেই খুশি। সারা দেশের মানুষ খুশি। মাননীয় প্রধানমন্ত্রী আজ খেলার মধ্যে ৫ বার ফোন করেছেন। আপনি চিন্তা করতে পারেন? টিভির সামনে সারাক্ষণ বসে ছিলেন। যখন প্রথমে শুরু হয়েছে তখন বলেছেন- খুব ভালো খেলছে। সেঞ্চুরির পর অভিনন্দন জানালেন, লিটন ও মুশফিক দুজনকেই অভিনন্দন জানিয়েছেন।’
শুধু লিটন বা মুশফিক নন, প্রধানমন্ত্রীর মন কেড়েছেন একাদশে না থাকা জয়ও। বিসিবি সভাপতির ভাষায়, ‘সবার শেষে বললেন- যে ক্যাচ ধরেছে ওর নাম কী? ওকে পুরস্কার দিতে হবে। এত সুন্দর ক্যাচ ধরেছে সে। পুরো খেলা তিনি দেখেছেন, উপভোগ করেছেন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি