ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

একাই ১৩৬ রান করে ম্যাচ সেরা হয়ে যা বললেন লিটন

২০২২ ফেব্রুয়ারি ২৫ ২০:০৭:৩৯

একাই ১৩৬ রান করে ম্যাচ সেরা হয়ে যা বললেন লিটন

ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার নেওয়ার সময় রান খরা কাটিয়ে ওঠার প্রসঙ্গে লিটনের কণ্ঠে ভিন্ন সুর। তিনি বলেন, ‘না, রানের খরা ছিল না। ফরম্যাটটা ভিন্ন ছিল। কিছু দিন আগে নিউজিল্যান্ডে খেলে এসেছি, ব্যাটে রান এসেছে। অনেক দিন পর ওয়ানডে ফরম্যাটে খেলছি তো। ফরম্যাটের ভিন্নতার কারণে জিনিসটা এমন মনে হচ্ছে।’

উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমে ৪৭তম ওভার পর্যন্ত ক্রিজে পা মাড়ানো চাট্টিখানি কথা নয়। লিটন জানালেন তার এমন ব্যাটিংয়ের রহস্য। তার ভাষায়, ‘উপভোগ তো অবশ্যই করেছি। আমার লক্ষ্য ছিল টপ অর্ডার ব্যাটার হিসেবে অন্তত ৩৫ ওভার পর্যন্ত খেলা। যদি ততটুক খেলতে পারি তাহলে ৮০ রানের বেশি হয়ে যাবে। চেষ্টা করেছি ইনিংস যত সম্ভব বড় করার।’

দারুণ এই ইনিংস খেলার পথে তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের সাথে ২০২ রানের রেকর্ড জুটি গড়েন লিটন। স্মরণীয় জুটির সঙ্গী মুশফিক বলে লিটনের উচ্ছ্বাসও যেন বেশি। তিনি বলেন, ‘জি অবশ্যই, এটা তো আনন্দদায়কই। উনার সাথে আমার অনেকগুলো পার্টনারশিপ আছে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত