ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

পরপর ২ উইকেট তুলে নিলেন তাসকিন,সর্বশেস স্কোর

২০২২ ফেব্রুয়ারি ২৫ ১৭:৪৬:১২

পরপর ২ উইকেট তুলে নিলেন তাসকিন,সর্বশেস স্কোর

রান তাড়া করতে নেমে একদম শুরুতেই রান আউট হন এ ম্যাচে দলে সুযোগ পাওয়া রিয়াজ হাসান। আফিফ হোসেনের দুর্দান্ত ডাইরেক্ট থ্রোতে সাজঘরে ফেরার আগে ১ রান করেন তিনি।

আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদীকে ৫ রানের বেশি করতে দেননি শরিফুল ইসলাম। এরপর আজমতুল্লাহ ওমরজাইকে ৯ রানে স্ট্যাম্পিংইয়ের ফাঁদে ফেলেছেন সাকিব আল হাসান। এমতাবস্থায় বড় জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ইনিংস উদ্বোধনে তার সঙ্গে নামেন লিটন দাস।

তামিম-লিটনের উদ্বোধনী জুটিতে আসে ৩৮ রান। ওভারপ্রতি ঠিক ৬ করে রান আসা জুটিটি ভাঙেন ফকল হক ফারুকি। তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ১২ রান কর তামিম ইকবাল।

এরপর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন লিটন। এই দুজনের ব্যাটে যখন ম্যাচে প্রাধান্য বিস্তারের অপেক্ষায় বাংলাদেশ, তখনই আঘাত হানেন রশিদ খান। এই লেগ স্পিনারের বলে এলবিডব্লিউ হন সাকিব। এর আগে টাইগার অলরাউন্ডার করেন ২০ রান।

এরপর আফগান বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে দলের ইনিংস এগিয়ে নিতে থাকেন লিটন দাস ও মুশফিকুর রহিম। রশিদ খানকে কভারের ওপর দিয়ে হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন লিটন।

ক্যারিয়ারের পঞ্চম শতক পূরণের পথে লিটন খেললেন ১০৭ বল। শেষ পর্যন্ত ১২৬ বলে ১৩৬ রান করে আউট হন টাইগার ওপেনার। তার ইনিংসে ছিল ১৬টি চার ও দুটি ছক্কা।

লিটন বিদায় নিলে ভাঙে মুশফিকের সঙ্গে তার ২০২ রানের জুটি। সঙ্গীর বিদায়ের পরের বলে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিমও। তিনি ৯৩ বলে ৮৬ রান করেন। দুজনকেই আউট করেন ফরিদ আহমেদ।

আফিফ হোসেন ধ্রুব ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে ইনিংসের বাকিটা শেষ করেন। এই দুজন অপরাজিত থাকেন যথাক্রমে ১৩ ও ৬ রানে। শেষ পাঁচ ওভারে মাত্র ৩৬ রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ। আফগানদের হয়ে ফরিদ দুটি এবং ফারুকি ও রশিদ খান একটি করে উইকেট নেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত