ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

২০২২ ফেব্রুয়ারি ২১ ১৫:০৮:৪৯

মেসিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সবশেষ কোপা আমেরিকার আয়োজক ছিল ব্রাজিল। ল্যাটিন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টের ফাইনালে তিতের শিষ্যদের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। গত বছরের ১১ জুলাই মারাকানা স্টেডিয়ামে স্বাগতিকদের ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় লিওনেল মেসির দল।

নিজেদের দেশে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে শিরোপা হাতছাড়া করে স্বাভাবিকভাবেই বেশ পুড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু জর্মানির কাছে একটা পরাজয় এর থেকেও বেশি পোড়ায় ব্রাজিলকে। ২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বমঞ্চের শেষ চারের ম্যাচে ইউরোপের দলটির কাছে ৭-১ গোলে উড়ে গিয়েছিল স্বাগতিকরা।

সে ক্ষত এখনও দগদগে ইয়োলো জার্সিধারীদের। সেটা বোঝা গেল রিচার্লসনের কথায়।পুরনো সে ক্ষতে প্রলেপ দিতে মরিয়া ব্রাজিল। তাই কাতারের অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে জার্মানিকেই পছন্দ রিচার্লসনের।

এ ব্যাপারে টিএনটি স্পোর্টসকে তিনি বলেন, ‘আসন্ন বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নয়, আমি চাই জার্মানিকে। আমরা এটাও জানি আর্জেন্টিনা ফুটবল দল কেমন। তারা ম্যাচে প্রতারণা করে। যখন এগিয়ে যায়, তখন তারা কেমন কাজ করে সেটা জানি। তাই বিশ্বকাপ ফাইনালে আমার পছন্দ জার্মানি।

এদিকে প্রতিশোধের নেশা থেকেই জার্মানিকে প্রতিপক্ষ হিসেবে চাইছেন এভারটন তারকা, ‘কে জানে আমরা হয়তো বিশ্বকাপের ফাইনালে জার্মানিকে হারিয়ে দিবো। আমরা অপছন্দ করলেও তারা আমাদের বড় ব্যবধানে হারিয়েছিল। যা অনেক কষ্ট দিয়েছে। একজন সমর্থক হিসেবে আমিও তখন অনেক কষ্ট পেয়েছিলাম।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ