ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেখেনিন ওপেনিং কম্বিনেশন নির্বাচনে যে ভুল করেছেন নির্বাচকেরা
২০২১ বিশ্বকাপের আগে রাসেল ডমিঙ্গো কে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের সেরা ওপেনার কে? উত্তরটা এসেছিল নাঈম এর পক্ষে। সে সময়ের প্রেক্ষাপটে ব্যাপারটি প্রায় সবাই মেনেও নিয়েছিল। তবে বিপিএলে সেই দেশ সেরা ওপেনারই ঠিকমতো খেলার সুযোগ পাচ্ছিলেন না। মাত্র একটি ম্যাচে করেছেন ওপেনিং কিছু ম্যাচে ৭ কিংবা ৮ এও ব্যাট করেছেন নাঈম। এমনকি ডাগআউটে বসেও সময় কাটাতে হয়েছে নাইমের।
যে ক্রিকেটার দেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সেরা পছন্দ নয়, সে ক্রিকেটারকে ডমিঙ্গো এবং নির্বাচকেরা কিভাবে জাতীয় দলের অটোমেটিক চয়েজ মনে করেন। এক্ষেত্রে কি দল নির্বাচনে নির্বাচকদের ভুল হয়নি? এবারের বিপিএলে ব্যর্থ হওয়া জাতীয় দলের আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত। পাকিস্তান সিরিজে অবশ্য তিনি ওপেনিং পজিশনে খেলেননি তবে নির্বাচকদের বিকল্প ওপেনারদের লিস্টে অবশ্যই আছেন তিনি। ফরচুন বরিশালের হয়ে ১১ ম্যাচে ১৮৮ রান করেছেন এই ব্যাটসম্যান। স্ট্রাইক রেট মাত্র ৯১ যা টি-টোয়েন্টি ক্রিকেটের সাথে বড্ড বেমানান।
পাকিস্তান সিরিজের শেষ ম্যাচে স্কোয়াডে ডাক পাওয়া আরেক ওপেনার হলেন পারভেজ হোসেন ইমন। ইমন এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। প্রশ্নটি আবারো চলে আসে যে ক্রিকেটার দেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লীগে নিয়মিত সুযোগ পান না। সে ক্রিকেটার জাতীয় দলে ডাক পান কিভাবে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ওপেনিং করতে নামা সাইফ হাসান, এবারের বিপিএলে কোনো দলই পাননি।
ফ্র্যাঞ্চাইজি যেসব ক্রিকেটারকে মূল একাদশে রাখার যোগ্য মনে করছেন না তাদের নিয়ে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা সাজানো কতটা ঠিক? এ ক্রিকেটাররা যদি সত্যিই প্রতিভাবান হয়ে থাকেন তাহলে ফ্র্যাঞ্চাইজি কেনো তাদের সুযোগ দিবেন না। হুট করে যখন সাইফ হাসানের মতো টেস্ট ব্যাটসম্যান কিংবা পারভেজ হোসেন ইমন এর মতো তরুণ ক্রিকেটার কে জাতীয় দলের জার্সিতে নামিয়ে দেওয়া হয়। তখন প্রস্তুতির অভাবে এরা ব্যর্থ হলে দায়টা কি শুধুই তাদের। নাকি নির্বাচকেরাও এখানে সমান ভাবে দোষী?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি