ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : বাংলাদেশে আসলেন স্টুয়ার্ট ল
আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, গত সেপ্টেম্বরে আফগানিস্তান দলের হেড কোচ ল্যান্স ক্লুজনার দায়িত্ব ছেড়ে যাবার পর নতুন স্থায়ী কোচ খুঁজছে। আপাতত স্থায়ীভাবে কাউকে না পাওয়ায় স্টুয়ার্ট ল’কে বাংলাদেশ সফরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
আফগানিস্তান দলের অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব নিতে শনিবার ঢাকায় এসে চলে যান চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিতে।
স্টুয়ার্ট ল বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্বে ছিলেন ২০১১ সালে, জেমি সিডন্স চলে যাওয়ার পর ২০১২ সালের শেষ পর্যন্ত। ল ২০১৬ সালে আবারও বাংলাদেশে আসেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে।
ল তার খেলোয়াড়ি জীবন শেষে ২০১১ সালে শ্রীলঙ্কা দলের অন্তর্বর্তী কোচের দায়িত্ব পান। একই বছর বাংলাদেশের হেড কোচের দায়িত্বও পান। ২০১৬ সালে অস্ট্রেলিয়া দলের পরামর্শক ছিলেন তিনি। এরপর ২০১৭ সালে ২ বছরের জন্য হেড কোচ পদে নিয়োগ পান ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের।
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৩, ২৫ ও ২৮ তারিখে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি