ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুধুমাত্র দর্শকদের জন্য প্রচুর পরিশ্রম করছেন : পাপন
যদিও প্লে-অফ ও ফাইনালে অল্প সংখ্যক দর্শক ফেরানোর অনুমতি পায় বিসিবি। শেষ চার ম্যাচে চার হাজার করে দর্শক প্রবেশের অনুমতি থাকলেও ফাইনালে প্রায় দ্বিগুণ উপস্থিতি দেখা যায় গ্যালারিতে।
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৩, ২৫ ও ২৮ তারিখে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
এই তিন ম্যাচেও থাকছে দর্শক প্রবেশের অনুমতি। যদিও সেটা অল্প। বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু রোববার গণমাধ্যমে জানিয়েছেন এখন পর্যন্ত চট্টগ্রামে ৩ থেকে ৪ হাজার ও ঢাকায় ৪ থেকে ৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি রয়েছে। এটা যাতে ধারণ ক্ষমতা অনুযায়ী পঞ্চাশ শতাংশ করা যায় এ নিয়ে প্রচুর পরিশ্রম করছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
‘দর্শক নিয়ে কথা চলছে, আমাদের মাননীয় বোর্ড সভাপতি এটা নিয়ে প্রচুর পরিশ্রম করছেন। আমরা চাচ্ছি অন্তত ৫০ শতাংশ দর্শক যেন থাকে। তারপরেও সরকার থেকে যতটুকু অনুমোদন পাওয়া যায়... একটা ধারণা পেয়েছি সেটা হলো চট্টগ্রামে হয়তো ৩-৪ হাজার আর ঢাকায় অন্তত হাজার পাঁচেক দর্শক যেন থাকে এ রকম একটা আলোচনা হয়েছে।’
তানভীর আহমেদ আরও বলেছেন, সরকারের সিদ্ধান্ত পেলে পঞ্চাশ শতাংশ দর্শক অথবা না পেলে চট্টগ্রামে ৩ থেকে ৪ এবং ঢাকায় ৫ থেকে ৬ হাজার দর্শক অনুমতি দেওয়া হবে।
‘সরকারের কাছ থেকে সিদ্ধান্ত পেলে আমরা ৫০ শতাংশ দর্শক অনুমোদন দিতে পারি কি না, চেষ্টা চলছে। আর সেটি না হলে চট্টগ্রামে ৩-৪ এবং ঢাকায় যাতে ৫-৬ হাজার দর্শক রাখা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি