ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষ ওভারের লড়াইয়ে নিজেদের সম্মান বাঁচালো শ্রীলঙ্কা
তবে শেষ পর্যন্ত জয় তুলে নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা। পঞ্চম ম্যাচে রোববার (২০ ফেব্রুয়ারি) লঙ্কানদের জয় ৫ উইকেটে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরুতে ব্যাট করে সফরকারীদের ১৫৫ রানের টার্গেট দেয় অজিরা। জবাবে ব্যাট করতে নেমে ২৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় লঙ্কানরা।
পাথুম নিসাঙ্কা ১৩ রানে আউট হলেও শেষ পর্যন্ত টিকে থাকেন আরেক ওপেনার কুশাল মেন্ডিস। কামিল মিশরা আউট হন মাত্র এক রানে। চারিথ আসালাঙ্কা অল্প সময়ের জন্য সঙ্গ দেন মেন্ডিসকে। ৯ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলে আগারের বলে শিকারে পরিণত হন চারিথ। জানিথ লিয়ানেজ আউট হলে শানাকাকে নিয়ে ৮৩ রানের জুটি গড়েন মেন্ডিস। শানাকা ৩১ বলে করেন ৩৫ রান। শেষ পর্যন্ত মেন্ডিস ৫৮ বলে ৬৯ রান করেন।
অজিদের হয়ে দুটি উইকেট নেন কেন রিচার্ডসন। এক উইকেট পান আগার। এর আগে ৬ উইকেটের বিনিময়ে ১৫৪ রান করতে অজিদের হয়ে ঝড়ো ইনিংস খেলেন ম্যাথু ওয়েড। মিডল অর্ডারে খেলতে নেমে ২৭ বলে ৪৩ রান করেন তিনি। বাকিদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল ২৯, জন ইংলিস ২৩, ডানিয়েল সামস ১৮ ও মার্কাস স্টোইনিস ১৭ রান করেন। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন লাহিরু কুমারা ও চামিরা।
একটি করে উইকেট পান জয়াভিক্রমা ও করুনারত্নে। সিরিজের প্রথম ম্যাচে ডিএল মেথডে ২০ রানে জয় পায় শ্রীলঙ্কা। পরের ম্যাচটিও জিতে তারা, তবে এবার ম্যাচ টাই হয়ে গেলে সুপার ওভারে জিততে হয় স্বাগতিকদের। তৃতীয় ম্যাচে ফের ৬ উইকেটে জিতে অজি শিবিরি। চতুর্থ ম্যাচেও তাদের জয় একই ব্যবধানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি