ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রেকিং নিউজ : বাংলাদেশ দল গেলেও গেলো না সাকিব-মুস্তাফিজ

২০২২ ফেব্রুয়ারি ২০ ১৩:৩১:৩৫

ব্রেকিং নিউজ : বাংলাদেশ দল গেলেও গেলো না সাকিব-মুস্তাফিজ

এ সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। আফগানদের বিপক্ষে সিরিজ খেলতে ইতোমধ্যে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে যোগ দেননি বিপিএল ফাইনালে খেলা ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুস্তাফিজ। তাঁদের না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।

দল চট্টগ্রাম পৌঁছালেও জানা যায় না আসা সদস্যরা আগামীকাল দলের সঙ্গে যোগ দিতে পারেন। আফগান সিরিজের জন্য দলের সঙ্গে রাসেল ডমিঙ্গো যোগ দিলেও চট্টগ্রাম যাননি বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।

মূলত বাংলাদেশে পা রাখার পরপরই বিপিএলে ক্রিকেটারদের পরখ করে নিতে কাছ থেকেই দেখেছেন বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক। শনিবার কোভিড পরীক্ষা করানো হলে ‘পজিটিভ’ আসে সিডন্সের। যে কারণে দলের সঙ্গে যেতে পারেননি তিনি। কোভিড থেকে সেরে না উঠায় এখনো আইসোলেশনেই রয়েছেন সিডন্স।

উল্লেখ্য, আফগানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। একদিন বিরতি দিয়ে শুরু হবে দ্বিতীয় ম্যাচটি। তবে শেষ ম্যাচটি আগে দুই দিনের বিশ্রাম পাবে দুই দল। ওয়ানডে সিরিজ শেষে ঢাকায় ফিরবে দুই দল। মিরপুরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজটি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ