ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দলের সাথে যাওয়া হল না সিডন্সের
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে আজ সকালে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ওয়ানডে দল। সুস্থ হলে দলের সাথে যাওযার কথা ছিল সিডন্সের। তবে আরও একদফা করোনা টেস্টে পজিটিভ হয়েছেন এই কোচ।
গত ১২ ফেব্রুয়ারি কোভিড টেস্ট পজিটিভ হন সিডন্স। এরপর থেকেই আইসোলেশনে আছেন ৫৭ বছর বয়সী কোচ। সংবাদমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘শনিবার অষ্টম দিনে এসেও সিডন্স নেগেটিভ হতে পারেননি। আজও (গতকাল) পজিটিভ হয়েছেন।’
সিডন্সের জন্য আরও দুই-একদিন অপেক্ষা করবে বিসিবি। এর মধ্যে ফলাফল নেগেটিভ না এলেও দলের সাথে তাকে যুক্ত করা হতে পারে বলে জানিয়েছে বিসিবির প্রধান চিকিৎসক। সেক্ষেত্রে অবশ্যই শরীরে কোনো ধরনের উপসর্গ থাকা যাবে না। দেবাশিষ বলেন, ‘সিডন্সকে আমরা আরও দুই-একটা দিন দেখবো। যদি কোনো ধরনের লক্ষণ না থাকে তাহলে দলের সাথে তাকে যোগ করা যায় কি-না, সে বিষয়ে আলোচনা চলছে।’
সিডন্স সুস্থ না হলেও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দলে থাকা বাংলাদেশ দলের সব ক্রিকেটার পিসিআর টেস্টে নেগেটিভ হয়েছেন। তাই স্বাগতিকদের সবাই বন্দর নগরীর বিমান ধরেছেন। আগামী ২৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে এই দুই দল। একদিনের ক্রিকেটের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। প্রতিটা ম্যাচের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি