ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

পিএসএলে বোলারের অদ্ভুত কান্ড, আটকাতে পারলেন না আম্পায়ারও ভিডিওসহ

২০২২ ফেব্রুয়ারি ২০ ১১:৩৬:২১

পিএসএলে বোলারের অদ্ভুত কান্ড, আটকাতে পারলেন না আম্পায়ারও ভিডিওসহ

মুলতান সুলতানসের দাহানি, তাদের বোলিং ইনিংসের ১৪তম ওভারে দাহানি প্রথমে নুর আহমেদকে আউট করেন। তার দুই বল পরেই তিনি কোয়েট্টার নাসিম শাহের উইকেট নেন। এই উইকেট নিয়েই একেবারে ছুট লাগান দাহানি। আলিম দার তাঁকে রোখার চেষ্টা করলেও, প্রখ্যাত আম্পায়ারের নাগাল ছাড়িয়ে দর্শকদের উদ্দেশ্যে একেবারে বাউন্ডারির দিকে ছুট লাগান তিনি।

গোটা ঘটনাটাই ম্যাচের চাপের মধ্যে বেশ এক মজাদার মুহূর্ত তৈরি করে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দাহানি এবারের আসরে মুলতানের হয়ে আট ম্যাচে ১২ উইকেট নিয়েছেন। এদিন কোয়েট্টার বিরুদ্ধে তিন ওভার বল করে ২২ রানের বিনিময়ে দুই উইকেট তুলে নেন ২৩ বছর বয়সী ফাস্ট বোলার।

ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪৫ রান করার পর, মুলতান কোয়েট্টাকে ১১৭ রানের বড় ব্যবধানে হারায়। এই মরশুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুলতানকে প্রায় অপ্রতিরোধ্য দেখাচ্ছে। আসরে নয় ম্যাচের মধ্যে আটটি জিতে লিগ তালিকার শীর্ষে, একেবারে বাকিদের ধরাছোয়ার বাইরে রয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ