ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : আবারো কি শাস্তি পাবেন সাকিব
অথচ পেটের পীড়ার কারণে সাকিব অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছিল তার ফ্রাঞ্চাইজি। এ ঘটনায় বরিশাল ফ্র্যাঞ্চাইজিকে কারণ দর্শানোর নোটিশ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নোটিশের একদিন পরেই বিসিবির কাছে দুঃখ প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল।
টুর্নামেন্ট চলার সময় টিম হোটেলের বাইরে গিয়ে সাকিব নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন, স্বীকার করেছে ফ্র্যাঞ্চাইজি। এ ঘটনাকে বরিশাল নিজেদের ভুল হিসাবে দেখছে। তাদের চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন বিসিবির এক কর্মকর্তা। এখন দেখার বিষয়, বরিশাল ও সাকিব শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কোনো শাস্তি পান কি না।
অনুসরণ করা হয়েছে ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই)। যা টোকিও অলিম্পিকে অনুসরণ করা হয়েছিল। সাকিবকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টুর্নামেন্ট শেষে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। পাপন বলেছিলেন, টুর্নামেন্টের মাঝে তো কিছু করা সম্ভব না।
টুর্নামেন্ট শেষ হয়েছে, এখন যা করার করব নিশ্চিত। আমার কথা হচ্ছে (কারও ক্ষেত্রেই) ভিন্ন হতে পারে না। ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্বটা এখানে বেশি ছিল। তিনি আরও বলেন, সাকিব কীভাবে জৈব সুরক্ষা বলয় ভাঙল! আমরা ফ্র্যাঞ্চাইজিদের নির্দেশনা দিয়েছিলাম, কীভাবে জৈব সুরক্ষা বলয় মানতে হবে। এটা ভাঙা হয়েছে, এ কারণেই কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে তাদের।
সাকিবকাণ্ডে সব দায় ফ্রাঞ্চাইজির ওপর দিয়ে বিসিবি প্রধান আরো বলেছিলেন, সাকিবের এমন ঘটনার দায়টা ফ্র্যাঞ্চাইজিরই বেশি, আমি আপনাদের বলি, (এর আগে) যতগুলো সিরিজ বা টুর্নামেন্ট হয়েছে, আমরা কিন্তু ছাড় দিইনি। এবার কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের ওপর দায়িত্ব ছিল। বিসিবির অধীনে এমন হয়নি। বিসিবি দায়ী নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি