ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
2022 বিপিএলের সবচেয়ে কিপটে বোলারের নাম প্রকাশ
আসরের সবচেয়ে কিপটে বোলার ফরচুন বরিশালের জ্যাক লিন্টট। বরিশালের হয়ে মাত্র তিনটি ম্যাচে খেলেছিলেন তিনি। তিন ম্যাচে বল করেছেন মাত্র ১১ ওভার, ওভারপ্রতি রান দিয়েছেন ৫ করে। কম ওভার করায় তাকে হয়তো অনেকে কিপটে বোলারের তালিকায় রাখতে চাইবেন না। সেক্ষেত্রে খুলনা টাইগার্সের নাবিল সামাদ আসতে পারেন আলোচনায়।
কেননা তিনি এবারের বিপিএলের বল করেছেন ২৬ ওভার। বিনিময়ে ওভারপ্রতি খরচ করেছেন পাঁচ দশমিক শূন্য সাত রান। এবারের আসরে যারা ২০ বা তার চেয়ে বেশি ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে নাবিলের পরেই আছেন বিশ্বসেরা অলাউন্ডার সাকিব আল হাসান। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্টে খেলেছেন তিনি, তার বরিশাল লড়েছে শিরোপা নির্ধারণী ম্যাচেও।
ফাইনাল হারা সাকিব বল করেছেন ৪৩.৩ ওভার। বিনিময়ে রান দিয়েছেন পাঁচ দশমিক তিন পাঁচ করে। সাকিব যেই বিবেচনায় কিপটে বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা পান সেই একই বিবেচনায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সুনীল নারিন উঠে আসেন তৃতীয় স্থানে।
ফাইনালের এ নায়ক ৩২ ওভার বল করে দিয়েছেন ১৮৩ রান, যার ইকোনমি রেট ৫.৭১। নারিনের চেয়ে কিছু বেশি রান দিয়েছেন ফরচুন বরিশালের সাকিব সতীর্থ মুজিব উর রহমান আছেন চতুর্থ স্থানে। নারিনের সমান বোলিং করে তিনি দিয়েছেন তিন রান বেশি, যার ইকোনমি রেট ৫.৮১। এতক্ষণ যাদের নিয়ে আলোচনা হয়েছে তাদের চেয়ে বেশি বল করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নাসুম আহমেদ।
পুরো টুর্নামেন্টজুড়ে ৪৬ ওভার বল করেছেন তিনি। যে রেকর্ড এবার অন্য কোনো বোলারের নেই। সেই নাসুমের বোলিং ইকোনমি রেট ৬.০৬। কুমিল্লার নাহিদুল ইসলাম ৩১ ওভারে ব্যয় করেছেন ১৯৯ রান, ২৫ ওভারে রুবেল হোসেনের ইকোনমি রেট ৬.৫৬। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি মুস্তাফিজুর রহমান ৩৮.৪ ওভারে দিয়েছেন ২৫৬ রান, যার ইকোনমি রেট ৬.৬২।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি