ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চার সিনিয়র ক্রিকেটারকে বাদ দিয়ে দিলো ভারত
টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়া চার সিনিয়র ক্রিকেটার হলেন চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, ইশান্ত শর্মা ও ঋদ্ধিমান সাহা। তাদের চারজনকেই রঞ্জি ট্রফি খেলে ফর্মে ফেরার পরামর্শ দিয়েছে নির্বাচকরা। অন্যদিকে টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি ও রিশাভ পান্তকে।
সবশেষ দক্ষিণ আফ্রিকা আফ্রিকা সফরে টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। তার জায়গায় ওয়ানডে, টি-টোয়েন্টির মতো টেস্টেও দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রোহিত শর্মার কাঁধে। ডানহাতি এ ব্যাটারের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বুমরাহ।
দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে রবিচন্দ্রন অশ্বিনকে রাখা হলেও, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই কেবল মাঠে দেখা যাবে তাকে। স্পিনারদের আধিক্য নিয়ে গড়া স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার সৌরভ কুমার।
আগামী ২৪ ফেব্রুয়ারি লখনৌয়ে হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। পরে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ধর্মশালায় হবে সিরিজের বাকি দুই ম্যাচ। মোহালিতে টেস্ট সিরিজ শুরু হবে ৪ মার্চ। সবশেষ আগামী ১২ মার্চ ব্যাঙ্গালুরু টেস্ট দিয়ে শেষ হবে শ্রীলঙ্কার ভারত সফর।
শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), রুতুরাজ গাইকদ, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, সানজু স্যামসন, ভেংকটেশ আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), দীপক চাহার, দীপক হুদা, রবীন্দ্র জাদেজা, ইয়ুজভেন্দ্র চাহাল, রবি বিষ্ণুই, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, জাসপ্রিত বুমরাহ (সহ অধিনায়ক) ও আভেশ খান।
শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, প্রিয়াঙ্ক পঞ্চল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হানুমা বিহারি, শুবমান গিল, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ (সহ অধিনায়ক), মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও সৌরভ কুমার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি