ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘বাংলাদেশের পথে হাঁটছে’ পাকিস্তান
এবার বাংলাদেশের দেখানো এই পথেই হাঁটতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। যেখানে তিন টেস্ট, তিন ওয়ানডে ও এক টি-টোয়েন্টি খেলবে অসিরা। এই সফরের তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ধীরগতির উইকেট বানাচ্ছে পাকিস্তান।
এরই মধ্যে পাকিস্তানের তিন টেস্ট ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে ধীরগতির উইকেট বানাতে বলে দেওয়া হয়েছে বলে জানাচ্ছে দেশটির ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকেটপাকিস্তানডটকম। পিসিবির মতে, দ্রুতগতির পেস সহায়ক উইকেট বানালে সেটি তাদের জন্য হিতে বিপরীতই হতে পারে।
ঐতিহাসিকভাবেই করাচি ও লাহোরের উইকেট তুলনামূলক ধীরগতির। তাই সেখানে উইকেটের চরিত্র নিয়ে খুব একটা ভাবতে হবে মাঠকর্মীদের। কিন্তু রাওয়ালপিন্ডিতে ধীরগতির উইকেট বানাতে বেশ ঝামেলায়ই পড়তে হবে তাদের। তবু ধীরগতির উইকেটেই অসিদের স্বাগত জানাতে চায় পাকিস্তান।
কেননা ঘরের মাঠে ট্রু বাউন্স ও শক্ত মাটির উইকেটে খেলছে অস্ট্রেলিয়া। তাই ধীরগতির উইকেটে মানিয়ে নিতে সমস্যায়ই পড়তে হবে তাদের। সে লক্ষ্যে এরই মধ্যে টেস্ট খেলোয়াড়দের অনুশীলন শুরু হয়ে গেছে করাচির জাতীয় স্টেডিয়ামে। ইয়াসির শাহর ফিটনেস নিয়ে খানিক সংশয় থাকলেও, পাকিস্তানের স্পিন আক্রমণে আছেন জাহিদ মাহমুদ, সাজিদ খান ও নৌমান আলিরা। আগামী ৪ মার্চ শুরু হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি