ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

যে কারনে পিএসএলে আজীবন নিষিদ্ধ অস্ট্রেলিয়ার ক্রিকেটার

২০২২ ফেব্রুয়ারি ১৯ ২০:৫৫:১৪

যে কারনে পিএসএলে আজীবন নিষিদ্ধ অস্ট্রেলিয়ার ক্রিকেটার

ফকনারের অভিযোগ ছিল যে, পারিশ্রমিকের বিষয়ে তার সাথে ক্রমাগত মিথ্যাচার করে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চুক্তিতে যে পারিশ্রমিকের কথা বলা হয়েছিল সেটি দেওয়া হয়নি বলে জানিয়েছিলেন ফকনার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ফকনার লিখেন, ‘পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দুর্ভাগ্যবশত, আমি শেষ দুই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। কারণ পিসিবি আমাকে চুক্তি মোতাবেক পারিশ্রমিক দিচ্ছে না। ’

ফকনার আরো বলেন, ‘আমি এখানে (পাকিস্তান) এসেছিলাম পুরো আসর খেলতে। কিন্তু তারা ক্রমাগত মিথ্যা বলে যাচ্ছে, যা আমাকে কষ্ট দিয়েছে। পাকিস্তানে অনেক তরুণ প্রতিভা থাকায় আমিও দেশটিতে ক্রিকেট ফেরানোর জন্য সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু পিসিবির কাছ থেকে রীতিমতো অপমানই পেয়েছি। আশা করি সবাই আমার অবস্থান বুঝতে পারছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ