ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : আফগানিস্তান কোচের দায়িত্বে বাংলাদেশের সাবেক
এর আগে তিনি বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১১ বিশ্বকাপের পর জেমি সিডন্স দায়িত্ব ছাড়লে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পান স্টুয়ার্ট ল। যদিও কিছুদিন পরই পারিবারিক কারণে টাইগারদের দায়িত্ব ছাড়েন এই অজি কোচ।
তার অধীনেই ২০১১ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এই কোচের অধীনে দারুণ পারফরম্যান্স করলেও তার বাংলাদেশ অধ্যায় শেষ হয়েছিল মাত্র ৯ মাসে। এদিকে লর আগে আফগানিস্তানের কোচ ছিলেন সাবেক প্রোটিয়া তারকা ল্যান্স ক্লুজনার।
২০১৯ সালের সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়া ক্লুজনারের মেয়াদ ছিল ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত। এরপর আর কাউকে নিয়োগ দেয়নি আফগানরা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে তাই নতুন কোচ নিয়োগ দিল তারা। ক্লুজনারের অধীন আফগানরা ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে জয় তুলে নিয়েছে ৯টিতেই। আর ৬ ওয়ানডে ম্যাচের ৩টিতে জয় পেয়েছে রশিদ খান, মুজিব উর রহমানদের দল। তার অধীনে টেস্টেও সমীহজাগানিয়া পারফরম্যান্স করেছে আফগানিস্তান।
তিন টেস্টে তারা জয় পেয়েছে একটিতে। আফগানিস্তান দল বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে সিলেটে অনুশীলন ক্যাম্প করেছে। শনিবারই তাদের সিলেট থেকে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে রবিবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে আফগানরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি