ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৪ অলরাউন্ডার, ৬ ব্যাটসম্যান,ও ৪ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা
বিপিএলে তৃতীয় সর্বোচ্চ ৪০৭ রান করে শুধু আক্ষেপ বাড়ালেন তামিম ইকবাল। কারণ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তার ছয় মাসের স্বেচ্ছা অবসরে কারণে থাকছেন না আসন্ন আফগানিস্তান সিরিজে। আফগানদের বিপক্ষে ঘোষিত ওয়ানডে দলে ছিল চমক। এবার টি-২০ দলে আসতে পারে রদবদল।
বিশেষ করে উদ্বোধনী জুটিতে। বিপিএলে অফ ফর্মের কারণে কপাল পুড়তে পারে সৌম্য সরকার ও নাঈম শেখের। তাদের পরিবর্তে ওপেনিং জুটিতে ভরসা হতে পারেন লিটন দাস ও মুনিম শাহরিয়ার। এবারের আসরে দারুন স্ট্রাইকরেট নজর কেড়েছেন মুনিম। ফাইনালের আগে বরিশালের হয়ে ৬ ম্যাচে করেছেন ১৭৮ রান। বিপরীতে ফাইনালের সফল না হলেও সাবলীল ব্যাটিংয়ে লিটনের সংগ্রহ ২০৫ রান। স্কোয়াডে ফিরতে পারেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। বিপিএলে তার ব্যাট থেকে আসে ২৫১ রান। অফ ফর্মের কারণে বাদ পড়তে পারেন আরেক উইকেট-রক্ষক ব্যাটার নুরুল হোসনে সোহান।
কুমিল্লার হয়ে বল হাতে দারুণ সফল দুই স্পিনার তানভির ইসলাম ও নাহিদুল ইসলাম আছেন আলোচনায়। তবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএলটা খারাপ যায়নি নাসুম আহমেদেরও। শেষ পর্যন্ত এই তিনজনের মধ্যে নির্বাচকদের ভরসা কে হবেন তাই দেখার অপেক্ষা।
ওয়ানডে স্কোয়াডে মাহমুদুল হাসান জয় ফিরলেও টি-টোয়েন্টি স্কোয়াডে তাকে নেয়ার সম্ভাবনা খুবই কম। আর ধোঁয়াশা থাকলেও দলের সঙ্গে যোগ দিতে শনিবার ঢাকায় ফিরছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য টি-টোয়েন্টি দল:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক) লিটন দাস, মুনিম সাহারিয়ার, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, শামীম হোসেন, তানভির ইসলাম/নাহিদুল ইসলাম, তাসকিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি/শহিদুল ইসলাম
বি:দ্র: এটি মাত্র ২৪আপডেট নিউজের রিপোর্টারের মতামতের ভিত্তি বনানো দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি