ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কম্পিউটার গেমের মতো আইপিএল নিলাম
নাম ডাকার পরই স্ত্রীর ডাকে সাড়া দিয়ে নিলামে বুদ হয়েছিলেন উড। দুই-তিন দলের কাড়াকাড়িতে শেষ পর্যন্ত সাড়ে ৭ কোটি রুপিতে উডকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস। নিলাম শেষ হওয়ার পর স্ত্রীকে নিয়ে সাড়ে ৭ কোটি রুপিতে কত পাউন্ড হয় সেই হিসাবে ব্যস্ত ছিলেন উড। এমনকি এই টাকা যেন হারিয়ে না যায় তাই একাউন্ড ফ্রিজ করারও চিন্তা করেছিলেন তিনি।
মজার ছলেই উড বলেছেন, ‘হ্যারিকে গাড়িতে ঘুমাতে বলা হয়েছিল কিন্তু আমার নাম ডাকার আগে (নিলামে) সে সোফায় ঝিমাচ্ছিল। আমার মনে হয় সেই সময় সারাহ চেচাচ্ছিলো, আসলে সে ফিসফিস করে বলছিল, ‘এখানে এসো।’ আমি তখন সিঙ্কে কিছু বাসন-কোসন রাখছিলাম। বিডিং শুরু হওয়ার পর এটা দ্রুতই বদলে যাচ্ছিলো এবং অঙ্ক বেড়ে যাচ্ছিলো।’
আইপিএলের নিলামকে কম্পিউটার গেমের সঙ্গে তুলনা করেছেন উড। এই ইংলিশ পেসার মনে করেন এটা একটি ভিন্নরকম অভিজ্ঞতা তার জন্য। নিলাম শুরু হওয়ার পর এটা অবাস্তব বলেও মনে হয়েছিল তার, যদিও লক্ষ্ণৌ তাকে দলে নেয়ার পর বিষয়টি সত্যি ভাবেন তিনি।
এ প্রসঙ্গে উড বলেন, ‘নিলামে শেষ অঙ্ক নিশ্চিত হওয়ার পর সারাহ আমাকে জিজ্ঞেস করেছিল এটা পাউন্ডে কত। আমাকে সম্ভবত আমাদের সব একাউন্ট ফ্রিজ করে দিতে হতো, যেন এটা হারিয়ে না যায়। কিন্তু আমি আনন্দিত। এটা একটি অদ্ভুত অভিজ্ঞতা। এটা অনেকটা কম্পিউটার গেমের মতো, এটা খুব বেশি বাস্তব না, ফুটবল ম্যানেজারের ট্রান্সফারের মতো, কিন্তু দল যখন নিশ্চিত হয়ে যাবে এটা চিরবাস্তব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি