ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
১১১ রানেই সব শেষ ২৭৬ রানের বিশাল ব্যাবধানে পেলো জয়
আর তাতে ইনিংস ও ২৭৬ রানের বিশাল ব্যবধানে ডিন এলগারবাহিনীকে হারিয়েছে কিউইরা। ক্রাইস্টচার্চে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটার র্যাসি ভ্যান ডার ডাসেন ফিরে গেছেন এদিনের শুরুর ভাগেই। ৯ রান করে হেনরির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এর দশ ওভার পর জুবায়ের হামজাকে (৬) মাঠ ছাড়া করেন কাইল জেমিসন।
তারপর খানিকটা সময় লড়াইয়ের ইঙ্গিত দেন টেম্বা বাভুমা ও কাইল ভেরিনি। কিন্তু দলীয় ৯১ রানের মধ্যে এই দুই ব্যাটারও সাজঘরের পথ ধরেন। ৭৩ বলে ৪১ রান করে নেইল ওয়াগনারের বলে লেগ বিফোর উইকেটে শিকার হন বাভুমা।
এরপরের ওভারে ৩৮ বলে ৩০ রান করা উইকেটরক্ষক ব্যাটার ভেরিনিকে ফেরান সাউদি। তারপর আর দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা। লেজের সারির মার্কো জানসেন ১০ ও অভিষিক্ত গ্লেন্টন স্টুরম্যান ১১ রানে ফিরে যান।
নিউজিল্যান্ডের হয়ে পাঁচটি উইকেট নেন সাউদি। আগের ইনিংসে সাত উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতা হেনরি এই ইনিংসে নেন দুই উইকেট। হেনরির সমান সংখ্যক উইকেট নেন ওয়াগনার।
প্রথম ইনিংসে হেনরি নিকোলসের ১০৫ ও টম ব্ল্যান্ডেলের ৯৬ রানের সৌজন্যে ৪৮২ রানের পাহাড় গড়েছিল নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস- ৯৫/১০ (৪৯.২ ওভার) (হামজা ২৫; হেনরি ৭/২৩)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ৪৮২/১০ (১১৭.৫ ওভার) (নিকোলস ১০৫, ব্ল্যান্ডেল ৯৬; অলিভিয়ের ৩/১০০)
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস- ১১১/১০ (৪১.৪ ওভার) (বাভুমা ৪১, ভেরিনি ৩০; সাউদি ৫/৩৫)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি